Nahum 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর ক্রোধের সম্মুখে কে দাঁড়াতে পারে? তাঁর কোপের প্রদাহে কে দাঁড়িয়ে থাকতে পারে? তাঁর ক্রোধ আগুনের মত ধাবমান হয়, তাঁর দ্বারা শৈলগুলো বিদীর্ণ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর ঘৃণামিশ্রিত ক্রোধের প্রতিরোধ কে করতে পারে? তাঁর প্রচণ্ড ক্রোধ কে সহ্য করতে পারে? তাঁর ক্রোধ আগুনের মতো ঢালা হয়েছে; তাঁর সামনে পাষাণপাথরগুলি চূর্ণবিচূর্ণ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে? তাঁহার কোপের প্রদাহে কে তিষ্ঠিতে পারে? তাঁহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয়, তাঁহার দ্বারা শৈলগণ ফাটিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে? তাঁহার কোপের প্রদাহে কে তিষ্ঠিতে পারে? তাঁহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয়, তাঁহার দ্বারা শৈলগণ ফাটিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর অসন্তোষের সামনে কে টিকে থাকতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভয়ংকর ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত জ্বলে; তাঁর সামনে বড় বড় পাথর টুকরা টুকরা হয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর রাগের সামনে কে টিকে থাকতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভয়ংকর গজব? তাঁর রাগ আগুনের মত জ্বলে; তাঁর সামনে বড় বড় পাথর টুকরা টুকরা হয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কার সাধ্য তাঁর ক্রোধের মুখে দাঁড়ায়? কে পারে তাঁর রোষের তেজ সহ্য করতে? আগুনের মত নেমে আসে তাঁর ক্রোধ সেই তেজে শিলারাশি হয় চূর্ণ-বিচূর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন লোকই প্রভুর ভয়ঙ্কর ক্রোধের সামনে দাঁড়াতে পারবে না| তাঁর ক্রোধের ভয়াবহতা কেউ সহ্য করতে পারবে না| তাঁর ক্রোধ আগুনের মতো জ্বলবে| যখন তিনি আসবেন তখন পাথরগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর ক্রোধের সামনে কে দাঁড়াতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভীষণ ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত এবং তাতে বড় পাথর ফেটে যায়।