Nahum 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করবেন এবং তাঁর দুশমনদেরকে অন্ধকারে বিতাড়িত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এক অপ্রতিরোধ্য বন্যা পাঠিয়ে তিনি নীনবীকে ধ্বংস করে দেবেন; তাঁর শত্রুদের পশ্চাদ্ধাবন করে তিনি অন্ধকারের রাজ্যে নিয়ে যাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করিবেন, এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াইয়া দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করিবেন, এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াইয়া দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তিনি ডুবিয়ে দেওয়া বন্যা দিয়ে নীনবী শহর একেবারে মুছে ফেলবেন; তাঁর বিপক্ষদের তিনি অন্ধকারে তাড়া করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তিনি ডুবিয়ে দেওয়া বন্যা দিয়ে নিনেভে শহর একেবারে মুছে ফেলবেন; তাঁর বিপক্ষদের তিনি অন্ধকারে তাড়া করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তিনি তাঁর বিপক্ষদের উত্তাল বন্যাপ্রবাহে ধ্বংস করবেন, শত্রুদের নিক্ষেপ করবেন মৃত্যুর অন্ধকারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তিনি সম্পূর্ণরূপে তাঁর শত্রুদের ধ্বংস করবেন| বন্যার মত তিনি তাদের ধুয়ে দেবেন| তিনি তাঁর শত্রুদের অন্ধকারে তাড়িয়ে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু প্রবল বন্যার দ্বারা তিনি তাঁর শত্রুদের একেবারে শেষ করে দেবেন, তিনি তাদের অন্ধকারে তাড়িয়ে দেবেন।