Nahum 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে; তুমি দুর্গ রক্ষা কর, পথে প্রহরীর কাজ কর, কোমর কষে বাঁধ, নিজেকে খুব শক্তিশালী কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে নীনবী, তোমার বিরুদ্ধে এক আক্রমণকারী এগিয়ে আসছে। দুর্গ পাহারা দাও, পথে নজরদারি চালাও, কোমর বাঁধো, তোমার সব শক্তি একত্রিত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে; তুমি দুর্গ রক্ষা কর, পথে প্রহরী-কার্য্য কর, কটিদেশ কষিয়া বাঁধ, আপনাকে অতিশয় বলবান কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে; তুমি দুর্গ রক্ষা কর, পথে প্রহরী-কার্য কর, কটিদেশ কষিয়া বাঁধ, আপনাকে অতিশয় বলবান কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে নীনবী, যে লোক ছড়িয়ে-ছিটিয়ে দেয় সে তোমার বিরুদ্ধে এগিয়ে আসছে। দুর্গের উপরে তোমার সৈন্য সাজাও, রাস্তা পাহারা দাও, কোমর বেঁধে নাও, তোমার সৈন্যদল প্রস্তুত রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে নিনেভে, যে লোক ছড়িয়ে-ছিটিয়ে দেয় সে তোমার বিরুদ্ধে এগিয়ে আসছে। কেল্লার উপরে তোমার সৈন্য সাজাও, রাস্তা পাহারা দাও, কোমর বেঁধে নাও, তোমার সৈন্যদল প্রস্তুত রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে নীনবী, সর্বনাশ উপস্থিত। আক্রমণকারী এসে পড়েছে, তোমার ধ্বংস অনিবার্য। দুর্গ রক্ষা কর, পথে পাহারা বসাও, কোমর বেঁধে তৈরী হও, সর্বশক্তি নিয়োগে তৎপর হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন শত্রু তোমাকে আক্রমণ করার জন্য আসছে| সেজন্য তোমার শহরের শক্ত জায়গাগুলিকে পাহারা দাও| রাস্তায় নজর রাখো| যুদ্ধের জন্য তৈরী হও| সংগ্রামের জন্য প্রস্তুত হও!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে তোমাদের টুকরো টুকরো করবে সে তোমার বিরুদ্ধে এগিয়ে আসছে। শহরের দেওয়ালে উপর তোমার সৈন্য সাজাও, রাস্তায় পাহারা দাও, নিজেদেরকে শক্তিশালী কর, তোমার সৈন্যদল জড়ো কর।