Nahum 2:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে শূন্য, শূন্যীকৃত ও উৎসন্ন হয়েছে! আর হৃদয় গলে গেছে ও হাঁটুতে কাঁপন ধরেছে এবং কারও কোমরে শক্তি নেই ও প্রত্যেক মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে লুন্ঠিত, অপহৃত, নগ্ন হয়েছে! তার হৃদয় গলে গিয়েছে, হাঁটু ঠকঠক করেছে, শরীর কেঁপে উঠেছে, প্রত্যেকের মুখ ম্লান হয়ে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে শূন্য, শূন্যীকৃত ও উৎসন্ন; আর হৃদয় গলিত ও জানুতে জানুতে ঠেকাঠেকি হইল; এবং সকলের কটিদেশে অঙ্গগ্রহ ও মনুষ্যমাত্রের মুখ কালিমাযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে শূন্য, শূন্যীকৃত ও উৎসন্ন; আর হৃদয় গলিত ও জানুতে জানুতে ঠেকাঠেকি হইল; এবং সকলের কটিদেশে অঙ্গগ্রহ ও মনুষ্যমাত্রের মুখ কালিমাযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে লুট করা হচ্ছে, খালি করা হচ্ছে ও ধ্বংস করা হচ্ছে। তার লোকদের অন্তর গলে গেছে, হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে; তাদের কোমরে আর জোর নেই, তাদের প্রত্যেকজনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে লুট করা হচ্ছে, খালি করা হচ্ছে ও ধ্বংস করা হচ্ছে। তার লোকদের দিল গলে গেছে, হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে; তাদের কোমরে আর জোর নেই, তাদের প্রত্যেকজনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীনবী লুণ্ঠিত! বিধ্বস্ত! পরিত্যক্ত! ভগ্নহৃদয়, জানু শিথিল, হতাশায় বিহ্বল! সবার মুখে কালো ছায়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন নীনবী শূন্য| সব জিনিষই চুরি হয়ে গেছে| শহরটি ধ্বংস হয়েছে| জনসাধারণ তাদের সাহস হারিয়েছে| তাদের হৃদয় ভয়ে গলে যাচ্ছে, তাদের হাঁটুগুলো ঠক-ঠক শব্দে কাঁপছে| তাদের শরীর কাঁপছে, তাদের মুখ ভয়ে সাদা হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নীনবীকে শূন্য ও ধ্বংস করা হচ্ছে। তার লোকদের হৃদয় গলে গেছে, হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে, তাদের প্রত্যেকের যন্ত্রণা, তাদের সকলের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে।