Nahum 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোথায় সেই সিংহদের গহ্বর, যুবা কেশরীদের সেই ভোজনস্থান, যে স্থানে সিংহ, সিংহী ও সিংহের বাচ্চা ঘুরে বেড়াত, ভয় দেখাবার কেউ ছিল না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন কোথায় সিংহদের সেই গুহা, সেই স্থান যেখানে তারা যুবসিংহদের খাওয়াতো, যেখানে সিংহ ও সিংহী চলে যেত, ও শাবকেরা নির্ভয়ে বসবাস করত?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোথায় সেই সিংহগণের গর্ত্ত, যুবাকেশরীদের সেই ভোজনস্থান, যে স্থানে সিংহ, সিংহী ও সিংহশাবক বিহার করিত, ভয় দেখাইবার কেহ ছিল না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোথায় সেই সিংহগণের গর্ত, যুবাকেশরীদের সেই ভোজন-স্থান, যে স্থানে সিংহ, সিংহী ও সিংহশাবক বিহার করিত, ভয় দেখাইবার কেহ ছিল না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সিংহদের গর্ত এখন কোথায়, যেখানে তারা তাদের বাচ্চাদের খাওয়াত, যেখানে সিংহ, সিংহী ও তাদের বাচ্চারা নির্ভয়ে থাকত?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সিংহদের গর্ত এখন কোথায়, যেখানে তারা তাদের বাচ্চাদের খাওয়াত, যেখানে সিংহ, সিংহী ও তাদের বাচ্চারা নির্ভয়ে থাকত?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোথায় গেল সেই নগরী যা ছিল সিংহের গুহাতুল্য, যেখানে লালিত হত সিংহ শাবকেরা শাবকদের নিয়ে সিংহ-সিংহীরা যেখানে নির্ভয়ে বাস করত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিংহের গুহাস্বরূপ নীনবী এখন কোথায় যেখানে পুরুষ এবং স্ত্রী-সিংহরা থাকত? তাদের শিশুরা ভয় পেত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিংহদের গর্ত এখন কোথায়, যেখানে তারা তাদের বাচ্চাদের খাওয়াত, যেখানে সিংহ, সিংহী ও তাদের বাচ্চারা ঘুরে বেড়াত।