Nahum 2:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিংহ তার বাচ্চাগুলোর জন্য যথেষ্ট পশু মারত, তার সিংহীদের জন্য অনেকের গলা চেপে মারত, তার গুহাগুলো শিকারের পশু ও গহ্বরগুলো বিদীর্ণ পশু দিয়ে পরিপূর্ণ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিংহ তার শাবকদের জন্য পর্যাপ্ত পশু হত্যা করত ও তার সঙ্গিনীর জন্য শিকার করা পশুদের শ্বাসরোধ করত, তার ডেরাগুলি নিহত পশুদের দিয়ে ও গুহাগুলি শিকার করা পশু দিয়ে পরিপূর্ণ করে রাখত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিংহ আপন শাবকদের জন্য যথেষ্ট পশু বিদীর্ণ করিত, আপন সিংহীদের জন্য অনেকের গলা চাপিয়া মারিত, আপন গুহা সকল হৃত পশুতে, ও গহ্বর সকল বিদীর্ণ পশুতে পরিপূর্ণ করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিংহ আপন শাবকদের জন্য যথেষ্ট পশু বিদীর্ণ করিত, আপন সিংহীদের জন্য অনেকের গলা চাপিয়া মারিত, আপন গুহা সকল হৃত পশুতে, ও গহ্বর সকল বিদীর্ণ পশুতে পরিপূর্ণ করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিংহ তার বাচ্চাদের জন্য যথেষ্ট পশু মারত আর তার সিংহীদের জন্য গলা টিপে মারত অনেক পশু; সে তার মেরে ফেলা পশু দিয়ে তার বাসস্থান আর ছিঁড়ে ফেলা পশু দিয়ে তার গর্ত ভরত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিংহ তার বাচ্চাদের জন্য যথেষ্ট পশু মারত আর তার সিংহীদের জন্য গলা টিপে মারত অনেক পশু; সে তার মেরে ফেলা পশু দিয়ে তার বাসস্থান আর ছিঁড়ে ফেলা পশু দিয়ে তার গর্ত ভরত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহ ও সিংহী তার শাবকদের জন্য প্রচুর পরিমাণে শিকার করে আনত? শিকারের প্রাচুর্যে পূর্ণ হয়ে থাকত তার গুহা, নিহত পশুর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে থাকত সেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিংহ (নীনবীর রাজা) তার বাচ্চাদের এবং সিংহকে খাওয়াবার জন্য বহু লোক হত্যা করেছে| সে তার গুহা (নীনবী) মনুষ্যদেহ দিয়ে ভরে দিয়েছিল| যে নারীদের সে হত্যা করেছিল তাদের দেহগুলি দিয়ে তার গুহা পূর্ণ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিংহ তার বাচ্চাদের জন্য যথেষ্ট পশু মারত আর তার সিংহীদের জন্য গলা টিপে মারত অনেক পশু; সে তার মেরে ফেলা পশু দিয়ে তার বাসস্থান এবং ছিঁড়ে ফেলা পশু দিয়ে তার গুহা করত।