Nahum 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওর বীরদের ঢাল রক্তাক্ত, যোদ্ধারা লাল রংয়ের কাপড় পরিহিত, ওর আয়োজন-দিনে রথগুলো ঝলসে ওঠে ও বর্শাগুলো চালিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সৈনিকদের ঢালগুলির রং লাল; যোদ্ধারা টকটকে লাল রংয়ের পোশাকে সুসজ্জিত। রথ সাজিয়ে তোলার দিনে রথের ধাতু চকচক করে উঠেছে; দেবদারু কাঠে তৈরি বর্শাগুলি আস্ফালিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহার বীরগণের ঢাল রক্তীকৃত, বিক্রমিগণ লোহিতবর্ণ বস্ত্রপরিহিত, উহার আয়োজন-দিনে রথ সকল অয়সে উজ্জ্বল ও বড়শা সকল চালিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহার বীরগণের ঢাল রক্তীকৃত, বিক্রমিগণ লোহিতবর্ণ বস্ত্রপরিহিত, উহার আয়োজন-দিনে রথ সকল ঝলসিয়া উঠে ও বর্শা সকল চালিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রু-সৈন্যদের ঢাল লাল রংয়ের আর যোদ্ধাদের পরনে টক্টকে লাল রংয়ের পোশাক। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে; তাদের রথগুলোর লোহা ঝক্মক করছে; তারা বর্শা ঘুরাচ্ছে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রু-সৈন্যদের ঢাল লাল রংয়ের আর যোদ্ধাদের পরনে টক্টকে লাল রংয়ের পোশাক। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে; তাদের রথগুলোর লোহা ঝক্মক করছে; তারা বর্শা ঘুরাচ্ছে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুপক্ষের সেনাবাহিনীর হাতে রক্তবর্ণ ঢাল, রক্তিম পোষাকে তারা সজ্জিত, তাদের সারিবদ্ধ রথ যেন অগ্নিশিখা, আক্রমণে উদ্যত অশ্বারোহীবাহিনী উত্তেজনায় অস্থির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব সৈন্যদের বর্মগুলো লাল| তাদের উর্দিগুলো উজ্জ্বল লাল| তাদের রথগুলো যুদ্ধের জন্য সারি দিয়ে দাঁড়িয়ে আছে এবং আগুনের শিখার মতো চক্ চক্ করছে এবং তাদের ঘোড়াগুলো যাবার জন্য প্রস্তুত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সৈন্যদের ঢাল রক্তে লাল, আর যোদ্ধারা টকটকে লাল রঙের পোশাক পরে আছে। তারা যুদ্ধের জন্য তৈরী হচ্ছে, তাদের রথগুলোর ধাতু ঝকমক করছে; তারা বর্শা ঘোরাচ্ছে।