Nahum 2:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পথে পথে রথগুলো উন্মত্তের মত চলে, প্রশস্ত চকে দৌড়াতে দৌড়াতে পরসপর আঘাত করে; তাদের আভা মশালের মত, তারা বিদ্যুতের মত ধাবমান হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রথগুলি জোর কদমে রাস্তায় ছুটে বেড়ায়, চকের এদিক-ওদিক তীব্র গতিতে এগিয়ে যায়। সেগুলি দেখে মনে হয় সেগুলি বুঝি জ্বলন্ত মশাল; সেগুলি বজ্রের মতো আছড়ে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পথে পথে রথ সকল উন্মত্তের ন্যায় চলে, প্রশস্ত চকে দৌড়িতে দৌড়িতে পরস্পর আঘাত করে; তাহাদের আভা দেউটির ন্যায়, তাহারা বিদ্যুতের ন্যায় ধাবমান হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পথে পথে রথ সকল উন্মত্তের ন্যায় চলে, প্রশস্ত চকে দৌড়াইতে দৌড়াইতে পরস্পর আঘাত করে; তাহাদের আভা দেউটির ন্যায়, তাহারা বিদ্যুতের ন্যায় ধাবমান হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সব রথ রাস্তায় রাস্তায় ঝড়ের মত চলছে আর শহরের খোলা জায়গাগুলোর মধ্য দিয়ে বেপরোয়া ভাবে এদিক ওদিক যাচ্ছে। সেগুলো দেখতে জ্বলন্ত মশালের মত; সেগুলো বিদ্যুতের মত ছুটে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সব রথ রাস্তায় রাস্তায় ঝড়ের মত চলছে আর শহরের খোলা জায়গাগুলোর মধ্য দিয়ে বেপরোয়া ভাবে এদিক ওদিক যাচ্ছে। সেগুলো দেখতে জ্বলন্ত মশালের মত; সেগুলো বিদ্যুতের মত ছুটে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের রথগুলি নগরে ঢুকে পড়েছে, তীব্রগতিতে পথেঘাটে ছোটাছুটি করছে, যেন জ্বলন্ত মশাল বিদ্যুৎগতিতে ছুটছে। দুর্গ আক্রমণে তারা উদ্যত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রথগুলো রাস্তার ওপর উন্মৎতের মত এগোচ্ছে| প্রশস্ত জায়গায় তারা হুড়োহুড়ি করে সামনে পেছনে যাচ্ছে| তাদের জ্বলন্ত মশালের মতো চক্ চকে দেখাচ্ছে| এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুতের মতো ঝলসে উঠছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সব রথ রাস্তায় ঝড়ের মত চলে আর শহরের চওড়া জায়গাগুলোর মধ্য দিয়ে বেপরোয়াভাবে এদিক ওদিক যাচ্ছে। তারা দেখতে মশালের মত এবং বিদ্যুতের মত ছুটে যাচ্ছে।