Nahum 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, এটি নিরূপিত; নিনেভে বিবস্ত্রা হয়েছে, নীতা হচ্ছে ও তার বাঁদীরা কবুতরের ধ্বনির মত শোকধ্বনি করছে, বক্ষঃস্থলে করাঘাত করছে, নিনেভে তো জন্ম থেকে পানিতে পূর্ণ পুষ্করিণীস্বরূপা, কিন্তু সকলে পালিয়ে যাচ্ছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হুকুম দেওয়া হল যে নীনবী নির্বাসিত ও দূরে নীত হবে। তার দাসীরা ঘুঘুর মতো বিলাপ করবে ও বুক চাপড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, ইহা নিরূপিত; [নীনবী] বিবস্ত্রা হইয়াছে, নীতা হইতেছে, ও তাহার দাসীগণ কপোতের ধ্বনির ন্যায় শোকধ্বনি করিতেছে, বক্ষঃস্থলে করাঘাত করিতেছে, নীনবী ত জন্মাবধি জলপূর্ণ পুষ্করিণীস্বরূপা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, ইহা নিরূপিত; [নীনবী] বিবস্ত্রা হইয়াছে, নীতা হইতেছে, ও তাহার দাসীগণ কপোতের ধ্বনির ন্যায় শোকধ্বনি করিতেছে, বক্ষঃস্থলে করাঘাত করিতেছে, নীনবী ত জন্মাবধি জলপূর্ণ পুষ্করিণীস্বরূপা, কিন্তু সকলে পলায়ন করিতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাণীর কাপড়-চোপড় খুলে ফেলে তাঁকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর দাসীরা ঘুঘুর ডাকের মত বিলাপ করছে এবং বুক চাপড়াচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাণীর কাপড়-চোপড় খুলে ফেলে তাঁকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর বাঁদীরা ঘুঘুর ডাকের মত বিলাপ করছে এবং বুক চাপড়াচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীনবীর রাণী বন্দিনী হলেন। তাঁকে নিয়ে গেল নির্বাসনে। শোকাহত দাসীরা কপোতের মত গুমরাচ্ছে, বক্ষে করাঘাত করে বিলাপ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা রাণীকে নিয়ে চলে যাচ্ছিল| তার ক্রীতদাসীরা ঘুঘু পাখীর মত দুঃখে বিলাপ করছিলো| দুঃখ বোঝাবার জন্য তারা তাদের বুক চাপড়াচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার রানীকে বিবস্ত্র করে তাকে নিয়ে যাওয়া জন্য আদেশ করা হল। তাঁর দাসীরা পায়রার মত শোক করছে এবং বুক চাপড়াচ্ছে।