Nahum 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাঁড়াও, দাঁড়াও বললেও কেউ মুখ ফিরায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নীনবী এমন এক পুকুরের মতো যার জল শুকিয়ে যাচ্ছে। “দাঁড়াও! দাড়াও!” তারা চিৎকার করে, কিন্তু কেউই পিছু ফেরে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সকলে পলায়ন করিতেছে; দাঁড়াও, দাঁড়াও, [বলিলেও] কেহ মুখ ফিরায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দাঁড়াও, দাঁড়াও, [বলিলেও] কেহ মুখ ফিরায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নীনবী একটা বাঁধ-ভাংগা পুকুরের মত যার জল বের হয়ে যাচ্ছে। সে “থাম, থাম,” বলে চিৎকার করছে কিন্তু তার লোকেরা কেউ পিছন ফিরছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিনেভে একটা বাঁধ-ভাংগা পুকুরের মত যার পানি বের হয়ে যাচ্ছে। সে “থাম, থাম,” বলে চিৎকার করছে কিন্তু তার লোকেরা কেউ পিছন ফিরছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীনবী যেন একটি জলাধার সেখান থেকে জলস্রোতের মত লোক পালাচ্ছে। সেখানে ধ্বনি উঠছে: স্থির হও, স্থির হও। কিন্তু কে কার কথা শোনে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীনবীর অবস্থা জলাশয়ের মত, যার জল নর্দমা দিয়ে বয়ে চলে যাচ্ছে| জনসাধারণ তীব্রস্বরে গর্জন করছে, “থামো! পালিয়ে যেও না!” কিন্তু তাতে কোন ভালো ফল হচ্ছ না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নীনবী জলে পূর্ণ পুকুরের মত, সকলে জলের স্রোতের মত পালিয়ে যাচ্ছে, অন্যরা চিত্কার করছে, থামো, থামো বললেও কেউ ফিরে তাকাচ্ছে না।