Nahum 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা রূপা লুট কর, সোনা লুট কর! সেই স্থানে মূল্যবান ধন-সম্পদ অফুরন্ত! সেখানে সব রকম ধন-রত্নের প্রাচুর্য আছে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রুপো লুট করো! সোনা লুট করো! সরবরাহ অসীম! তার সব কোষাগারের ধনসম্পদ প্রাচুর্যময়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা রৌপ্য লুট কর, স্বর্ণ লুট কর; কেননা আয়োজিত সামগ্রীর শেষ নাই; সর্ব্বপ্রকার রত্নের প্রতাপ আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা রৌপ্য লুট কর, স্বর্ণ লুট কর; আয়োজিত সামগ্রীর শেষ নাই; সর্বপ্রকার রত্নের প্রতাপ আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার রূপা লুট কর, সোনা লুট কর। এই সব জিনিস অফুরন্ত; এগুলো তার সব ধনভাণ্ডারের ধন-সম্পদ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার রূপা লুট কর, সোনা লুট কর। এই সব জিনিস অফুরন্ত; এগুলো তার সব ধনভাণ্ডারের ধন-সম্পদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লুঠে নাও সোনারূপো এখানে রয়েছে অফুরন্ত মূল্যবান সামগ্রী, রয়েছে অঢেল ধনরাশি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৈন্যরা, তোমরা যারা নীনবী ধ্বংস করেছো, তারা রূপো নিয়ে যাও, সোনা নিয়ে যাও নেবার অনেক কিছু আছে এখানে অনেক সম্পদ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার রূপা লুট কর, সোনা লুট কর। কারণ ধনসম্পদের কোনো শেষ নেই; এগুলো সব সুন্দর জিনিসের গৌরব।