Nahum 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্ ঐ রক্তপাতী নগরকে। সে একেবারে মিথ্যায় ও জোর-জুলুমে পরিপূর্ণ; লুট পরিত্যাগ করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ সেই রক্তপাতকারী নগর, যা মিথ্যায় পরিপূর্ণ, যা লুঠতরাজে পরিপূর্ণ, যেখানে কখনোই ক্ষতিগ্রস্তের অভাব হয় না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্ ঐ রক্তপাতী নগরকে। সে একেবারে মিথ্যায় ও দৌরাত্ম্যে পরিপূর্ণ; লুট ছাড়ে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্ ঐ রক্তপাতী নগরকে। সে একেবারে মিথ্যায় ও দৌরাত্ম্যে পরিপূর্ণ; লুট ছাড়ে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্, সেই রক্তপাতের শহর, যেটা মিথ্যা ও লুটের জিনিষে ভরা, যেখানে সব সময় মানুষ-শিকার চলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য, সেই রক্তপাতের শহর, যেটা মিথ্যা ও লুটের জিনিসে ভরা, যেখানে সব সময় মানুষ-শিকার চলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধিক্ এই রক্তপিপাসু নগরী! অলীকতা ও দৌরাত্ম্যে পরিপূর্ণ, উপদ্রবের শেষ নেই এখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই খুনেদের শহরের পক্ষে এটা খুবই খারাপ হবে| নীনবী এমনই এক মিথ্যায় পূর্ণ শহর| অন্য দেশ থেকে নিয়ে আসা জিনিষ দিয়ে এ শহর ভর্ত্তি করা হয়েছে| শহরটি হত্যা ও লুঠ করা থেকে কখনও বিরত হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক, সেই রক্তপাতের শহরকে, সম্পূর্ণ মিথ্যা ও চুরি করা সম্পত্তি, লুট করা ছাড়ে না।