Nahum 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সেও নির্বাসিতা হল, বন্দীদশার দেশে গেল, তার শিশুদেরকেও সকল পথের মাথায় আছাড় মেরে খণ্ড খণ্ড করা হল; দুশমনরা তার সম্মানিত পুরুষদের জন্য গুলিবাঁট করলো এবং তার পদস্থ লোকদের শিকল দিয়ে বাঁধা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাও তাকে বন্দি করা হল ও সে নির্বাসনে গেল। তার শিশু সন্তানদের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে ছুঁড়ে ফেলে দিয়ে ছিন্নভিন্ন করা হল। তার গণ্যমান্য লোকদের জন্য গুটিকাপাত করা হল, এবং তার সব মহান লোককে শিকল দিয়ে বাঁধা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি সেও নির্ব্বাসিতা হইল, বন্দিদশার দেশে গেল, তাহার শিশুদিগকেও সকল পথের মাথায় আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইল; শত্রুরা তাহার মান্যবান পুরুষদের নিমিত্ত গুলিবাঁট করিল, এবং তাহার মহল্লোকের শৃঙ্খলে বদ্ধ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি সেও নির্বাসিতা হইল, বন্দিদশার দেশে গেল, তাহার শিশুদিগকেও সকল পথের মাথায় আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইল; শত্রুরা তাহার মান্যবান পুরুষদের নিমিত্ত গুলিবাঁট করিল, এবং তাহার মহল্লোকেরা শৃঙ্খলে বদ্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তার লোকদের বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকটি রাস্তার মোড়ে তার শিশুদের আছাড় মারা হয়েছিল। তার গণ্যমান্য লোকদের জন্য গুলিবাঁট করে তাদের শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তার লোকদের বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকটি রাস্তার মোড়ে তার শিশুদের আছাড় মারা হয়েছিল। তার গণ্যমান্য লোকদের জন্য গুলিবাঁট করে তাদের শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তবু তার পতন হল। থিবিসবাসীকে তারা নিয়ে গেল নির্বাসনে। পথের মোড়ে মোড়ে তাদের শিশু সন্তানদের আছড়ে মেরে ফেলবে তারা। তাদের নেতৃস্থানীয় সম্ভ্রান্ত লোকদের শৃঙ্খলিত করে নিয়ে গেল, তারা তাদের ভাগ-বাঁটোয়ারা করে নিল নিজেদের মধ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু থীবস্ পরাজিত হয়েছিল| তার অধিবাসীদের বিদেশে কয়েদী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল| রাস্তার প্রত্যেক মোড়ে সৈন্যরা নীনবীর ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলেছিল| তারা ঘুঁটি চেলে দেখেছিল কোন্ গণ্যমান্য ব্যক্তিদের কারা ক্রীতদাস করে রাখবে| তারা থীবসের সব গণ্যমান্য ব্যক্তিদের শেকল দিয়ে বেঁধেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তার লোকদের বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকটি রাস্তার মোড়ে তার শিশুদের আছাড় মারা হয়েছিল। তার গণ্যমান্য লোকদের জন্য গুলিবাঁট করে তাদের শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল।