Nahum 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিও মাতাল হবে, লুকিয়ে থাকবে; তুমিও দুশমনের ভয়ের কারণে আশ্রয় লাভের চেষ্টা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমিও মাতাল হয়ে যাবে; তুমি আত্মগোপন করবে ও শত্রুর নাগাল এড়িয়ে থাকার জন্য আশ্রয়স্থল খুঁজবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিও মত্তা হইবে, লুক্কায়িতা হইবে; তুমিও শত্রুভয় প্রযুক্ত আশ্রয় চেষ্টা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিও মত্তা হইবে, লুক্কায়িতা হইবে; তুমিও শত্রুভয় প্রযুক্ত আশ্রয়ের চেষ্টা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে নীনবী, তুমিও মাতাল হয়ে ঢলে পড়বে; তুমি শত্রুদের কাছ থেকে লুকাবার জন্য আশ্রয় খুঁজবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে নিনেভে, তুমিও মাতাল হয়ে ঢলে পড়বে; তুমি শত্রুদের কাছ থেকে লুকাবার জন্য আশ্রয় খুঁজবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীনবী! বিহ্ববলতা তোমায় গ্রাস করবে, বিমূঢ় হয়ে পড়বে তুমি,শত্রুর কবল থেকে রক্ষা পেতে তুমিও খুঁজবে আশ্রয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য নীনবী মাতাল লোকদের মতো তোমারও পতন হবে| তুমি লুকোবার চেষ্টা করবে| শত্রুদের হাত থেকে নিজেকে দূরে রাখার জন্য তুমি একটি নিরাপদ স্থান খুঁজবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মাতাল হয়ে পড়বে, তুমি শত্রুদের কাছ থেকে লুকাবার চেষ্টা করবে।