Nahum 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার দৃঢ় দুর্গগুলো প্রথমে পাকা ফলবিশিষ্ট ডুমুর গাছের মত হবে; সঞ্চালিত হলে তার ফল ভক্ষকের মুখে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সব দুর্গ এমন ডুমুর গাছের মতো, যেগুলির ফল পাকতে চলেছে; যখন সেগুলিকে নাড়ানো হয়, তখন ডুমুরগুলি ভক্ষকদের মুখে গিয়ে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দৃঢ় দুর্গ সকল আশুপক্ব ফলবিশিষ্ট ডুমুরবৃক্ষের ন্যায় হইবে; সঞ্চালিত হইলে তাহার ফল ভক্ষকের মুখে পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দৃঢ় দুর্গ সকল আশুপক্ব ফলবিশিষ্ট ডুমুরবৃক্ষের ন্যায় হইবে; সঞ্চালিত হইলে তাহার ফল ভক্ষকের মুখে পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সমস্ত দুর্গগুলো পাকা ফলে ভরা ডুমুর গাছের মত; যে কেউ সেগুলো নাড়াবে ডুমুরগুলো তারই মুখে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সমস্ত কেল্লাগুলো পাকা ফলে ভরা ডুমুর গাছের মত; যে কেউ সেগুলো নাড়াবে ডুমুরগুলো তারই মুখে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দুর্গগুলি যেন পাকা ফলে ভরা গাছ,সৈনিকেরা যেন পাকা ফলনাড়া দিলেই ঝরে পড়বে ক্ষুধার্তের হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু নীনবী তোমার সমস্ত শক্তিশালী জায়গাগুলি ডুমুর গাছের মত হবে| নতুন ডুমুরগুলি যখন পাকে, একজন লোক আসে আর গাছটিকে নাড়া দেয়| ডুমুরগুলি সেই লোকটির মুখের মধ্যে গিয়ে পড়ে| সে সেগুলো খেয়ে ফেলে আর ডুমুরগুলো ঐখানেই শেষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সমস্ত দুর্গগুলো পাকা ফলে ভরা ডুমুর গাছের মত, যদি সেগুলো নাড়ানো হয় ডুমুরগুলো তারই মুখে পড়বে।