Nahum 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তোমার মধ্যস্থিত লোকেরা স্ত্রীলোক; তোমার দেশের তোরণদ্বারগুলো দুশমনদের জন্য খোলা হয়েছে, আগুন তোমার অর্গলগুলো গ্রাস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সৈন্যদলের দিকে তাকাও— তারা সবাই দুর্বল প্রাণী। তোমার দেশের প্রবেশদ্বারগুলি তোমার শত্রুদের জন্য হাট করে খুলে রাখা হয়েছে; তোমার ফটকের খিলগুলি আগুন গ্রাস করে নিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তোমার মধ্যস্থিত প্রজারা স্ত্রীলোক; তোমার দেশের পুরদ্বার সকল শত্রুগণের জন্য খোলা গিয়াছে, অগ্নি তোমার অর্গল সকল গ্রাস করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তোমার মধ্যস্থিত প্রজারা স্ত্রীলোক; তোমার দেশের পুরদ্বার সকল শত্রুগণের জন্য খোলা গিয়াছে, অগ্নি তোমার অর্গল সকল গ্রাস করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সৈন্যেরা তো সবাই স্ত্রীলোকের মত। তোমার দেশের ফটকগুলো তোমার শত্রুদের সামনে একেবারে খোলা রয়েছে; আগুন সেগুলোর আগল পুড়িয়ে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সৈন্যেরা তো সবাই স্ত্রীলোকের মত। তোমার দেশের দরজাগুলো তোমার শত্রুদের সামনে একেবারে খোলা রয়েছে; আগুন সেগুলোর আগল পুড়িয়ে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বীর্যহীন তোমার সৈন্যবাহিনী দেশ তোমার অরক্ষিত, শত্রুর প্রবেশ দ্বার উন্মুক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীনবী, তোমার সব লোক যেন স্ত্রীলোকের মত এবং শত্রুপক্ষের সৈন্যরা তাদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত| তোমাদের দেশের দরজাগুলো শত্রুদের ঢুকে পড়ার জন্য প্রশস্তভাবে খোলা| ফটকগুলির আড়াআড়ি কাঠের গরাদগুলো পুড়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তোমার লোকেরা সবাই স্ত্রীলোকের মত। তোমার দেশের দরজা তোমার শত্রুদের সামনে একেবারে খোলা রয়েছে, আগুন দরজা পুড়িয়ে দিয়েছে।