Nahum 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি অবরোধ সময়ের জন্য পানি তুলে রাখ, তোমার দুর্গগুলো দৃঢ় কর, ইটখোলাতে যাও, কাদা ছান, ইটের পাঁজা সাজাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবরোধকালের জন্য জল তুলে রাখো, তোমার দুর্গগুলি অভেদ্য করো! কাদা মেখে রাখো, চুন বালির মিশ্রণ তৈরি করো, ইটের গাঁথনি মেরামত করো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি অবরোধ সময়ের জন্য জল তোল, তোমার দুর্গ সকল দৃঢ় কর, ইটখোলাতে যাও, কাদা ছান, ইটের পাঁজা সাজাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি অবরোধ সময়ের জন্য জল তোল, তোমার দুর্গ সকল দৃঢ় কর, ইটখোলাতে যাও, কাঁদা ছান, ইটের পাঁজা সাজাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘেরাওয়ের সময়ের জন্য তুমি জল তুলে রাখ, তোমার দুর্গগুলো শক্তিশালী কর। কাদা দলাই-মলাই কর; চুন ও বালি মিশাও ও ইটের ছাঁচ তৈরী কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘেরাওয়ের সময়ের জন্য তুমি পানি তুলে রাখ, তোমার কেল্লাগুলো শক্তিশালী কর। কাদা দলাই-মলাই কর; চুন ও বালি মিশাও ও ইটের ছাঁচ তৈরী কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবরোধকালীন পরিস্থিতির জন্য জল সঞ্চয় করে রাখ, দৃঢ় কর দুর্গগুলিকে, ইঁটের ভাটিতে গিয়ে কাদামাটি দিয়ে ইঁটের পাঁজা তৈরী কর। পঙ্গপালের মত নিজেদের বংশবৃদ্ধি কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জল নিয়ে এসে তোমার নগরের ভেতর জমিয়ে রেখে দাও| কেন? কারণ শত্রুপক্ষের সৈন্যরা তোমার শহরের চারদিক ঘিরে ফেলবে| তারা কোন লোককে নগরের মধ্যে খাবার অথবা জল আনতে দেবে না| তোমার প্রতিরক্ষাগুলিকে আরো শক্তিশালী করে গড়ে তোলো| বেশি ইঁট বানানোর জন্য মাটি নাও| চূন, বালি, সুরকি মেশাও| ইঁট তৈরী করবার জন্য চুল্লী জোগাড় কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘেরাওয়ের জন্য তুমি জল তুলে রাখ, তোমার দুর্গগুলো শক্তিশালী কর। কাদা, চুন ও বালি মেশাও ইটের দেওয়াল সারাও।