Nahum 3:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে আগুন তোমাকে গ্রাস করবে; তলোয়ার তোমাকে কেটে ফেলবে, তা পতঙ্গের মত তোমাকে খেয়ে ফেলবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানেই আগুন তোমাকে গ্রাস করবে; তরোয়াল তোমাকে কেটে ফেলবে— সেগুলি তোমাকে পঙ্গপালের ঝাঁকের মতো গিলে খাবে। গঙ্গাফড়িং-এর মতো সংখ্যায় বৃদ্ধি পাও, পঙ্গপালের মতো সংখ্যায় বৃদ্ধি পাও!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেখানে অগ্নি তোমাকে গ্রাস করিবে; খড়্‌গ তোমাকে ছেদন করিবে, তাহা পতঙ্গের ন্যায় তোমাকে খাইয়া ফেলিবে; তুমি পতঙ্গের ন্যায় বড় ঝাঁক হও, পঙ্গপালের ন্যায় বড় ঝাঁক হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেখানে অগ্নি তোমাকে গ্রাস করিবে; খড়্‌গ তোমাকে ছেদন করিবে, তাহা পতঙ্গের ন্যায় তোমাকে খাইয়া ফেলিবে; তুমি পতঙ্গের ন্যায় বড় ঝাঁক হও, পঙ্গপালের ন্যায় বড় ঝাঁক হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে আগুন তোমাকে গ্রাস করবে; তলোয়ার তোমাকে কেটে ফেলবে এবং ধ্বংসকারী পংগপালের মত ধ্বংস করে ফেলবে। তুমি ধ্বংসকারী ও ঝাঁকবাঁধা পংগপালের মত সংখ্যায় বেড়ে ওঠো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে আগুন তোমাকে গ্রাস করবে; তলোয়ার তোমাকে কেটে ফেলবে এবং ধ্বংসকারী পংগপালের মত ধ্বংস করে ফেলবে। তুমি ধ্বংসকারী ও ঝাঁকবাঁধা পংগপালের মত সংখ্যায় বেড়ে ওঠো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে তুমি যা-ই কর না কেন, তরবারির মুখে তুমি শেষ হয়ে যাবে, অগ্নি তোমাকে গ্রাস করবে নিঃশেষে পঙ্গপাল যেমন শেষ করে দেয় সবুজের সব চিহ্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা শুধু এসব কাজই করতে পারো, কিন্তু আগুন তোমাদের সম্পূর্ণবূপে ধ্বংস করবে| এবং তরবারিই তোমাদের হত্যা করবে| তোমাদের দেশাকে এমন দেখাবে যেন পঙ্গপালের ঝাঁক এসে সব খেয়ে নিয়েছে| নীনবী ফড়িংএর ঝাঁকের মত, পঙ্গপালের দলের মত বেড়ে চলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে আগুন তোমাকে গ্রাস করবে, তলোয়ার তোমাকে কেটে ফেলবে এবং এটা তোমাকে গ্রাস করবে পঙ্গপালের মত। তোমরা সংখ্যায় বেড়ে ওঠো পঙ্গপালের ও ফড়িংয়ের মত।