Nahum 3:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মুকুটপরিহিতরা পঙ্গপালের মত; তোমার সেনাপতিরা অগণিত ফড়িংয়ের মত; ফড়িং তো শীতের দিনে বেড়াতে আশ্রয় নেয়, কিন্তু সূর্যোদয় হলে উড়ে যায়; কোন স্থানে যায়, তা জানা যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার রক্ষীবাহিনী পঙ্গপালের মতো, তোমার কর্মকর্তারা পঙ্গপালের সেই ঝাঁকের মতো যা এক শীতল দিনে প্রাচীরের উপর এসে বসে— কিন্তু যখন সূর্য ওঠে তখন তারা উড়ে চলে যায়, ও কেউ জানে না তারা কোথায় যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার কিরীটিগণ পঙ্গপালের তুল্য; তোমার সেনাপতিরা অগণ্য ফড়িঙ্গের তুল্য; ফড়িঙ্গ ত শীতের দিনে বেড়াতে আশ্রয় লয়, কিন্তু সূর্য্যোদয় হইলে উড়িয়া যায়; কোন্‌ স্থানে গেল, তাহা জানা যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার কিরীটিগণ পঙ্গপালের তুল্য; তোমার সেনাপতিরা অগণ্য ফড়িঙ্গের তুল্য; ফড়িঙ্গ ত শীতের দিনে বেড়াতে আশ্রয় লয়, কিন্তু সূর্যোদয় হইলে উড়িয়া যায়; কোন স্থানে গেল, তাহা জানা যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পাহারাদারেরা ও কর্মচারীরা ঝাঁকবাঁধা পংগপালের ঝাঁকের মত, যারা শীতের দিনে দেয়ালের উপরে বসে থাকে কিন্তু সূর্য উঠলে পর উড়ে যায়, কোথায় যায় কেউ জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পাহারাদারেরা ও কর্মচারীরা ঝাঁকবাঁধা পংগপালের ঝাঁকের মত, যারা শীতের দিনে দেয়ালের উপরে বসে থাকে কিন্তু সূর্য উঠলে পর উড়ে যায়, কোথায় যায় কেউ জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের প্রহরীরা অপদার্থ ফড়িং এর মত আর সরকারী কর্মচারীর দল সব সুবিধাবাদী। পঙ্গপালের মত শীতের দিনে প্রাচীরের গায়ে আশ্রয় নেয়, রোদ উঠলে কে কোথায় চলে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তোমার সরকারী কর্মকর্তারাও পঙ্গপালের মত| তারা ঠাণ্ডার দিনে পাথরের দেওয়ালে বসা পঙ্গপালের মত| যখন সূর্য উঠে পাথরগুলো গরম হয় তখন সব পঙ্গপালগুলো উড়ে যায় এবং কেউ জানে না তারা কোথায় যায়! তোমার সরকারী কর্মচারীরাও ঠিক ঐরকম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার রাজকুমারীরা পঙ্গপালের ঝাঁকের মত এবং তোমার সেনাপতিরা ফড়িংয়ের ঝাঁকের মত, যারা শীতের দিনের দেয়ালের উপরে বসে থাকে কিন্তু সূর্য্য উঠলে পর উড়ে যায়, কোথায় যায় কেউ জানে না।