Nahum 3:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আশেরিয়ার বাদশাহ্, তোমার পালরক্ষকেরা ঘুমিয়ে পড়েছে, তোমার কুলীনেরা বিশ্রাম করছে, তোমার লোকেরা পর্বতমালার উপরে ছিন্নভিন্ন রয়েছে, তাদেরকে সংগ্রহ করার কেউ নেই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আসিরিয়ার রাজা, তোমার মেষপালকেরা তন্দ্রাচ্ছন্ন হয়েছে; তোমার গণ্যমান্য লোকেরা শুয়ে বিশ্রাম করছে। তোমার প্রজারা পর্বতমালায় ছিন্নভিন্ন হয়ে আছে ও তাদের একত্রিত করার কেউ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে অশূর-রাজ, তোমার পালরক্ষকেরা নিদ্রা গিয়াছে, তোমার কুলীনেরা বিশ্রাম করিতেছে, তোমার প্রজারা পর্ব্বতগণের উপরে ছিন্নভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে অশূর-রাজ, তোমার পালরক্ষকেরা নিদ্রা গিয়াছে, তোমার কুলীনেরা বিশ্রাম করিতেছে, তোমার প্রজারা পর্বতগণের উপরে ছিন্নভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আসিরিয়ার রাজা, তোমার নেতারা ঘুমাচ্ছে; তোমার রাজকর্মচারীরা শুয়ে আছে। তোমার লোকেরা পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়েছে, তাদের জড়ো করবার কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আশেরিয়ার বাদশাহ্, তোমার নেতারা ঘুমাচ্ছে; তোমার রাজকর্মচারীরা শুয়ে আছে। তোমার লোকেরা পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়েছে, তাদের জমায়েত করবার কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আসিরীয়পতি! তোমার রাজ্যপালেরা মারা গেছে, তোমার আমলারা চিরনিদ্রায় আচ্ছন্ন, তোমার প্রজারা পাহাড়ে পর্বতে ছড়িয়ে পড়েছে, তাদের ফিরিয়ে আনার কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূরের রাজা, তোমার মেষপালকরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছে| সেইসব শক্তিশালী লোকরা ঘুমোচ্ছে এবং এখন তোমার মেষের দল (লোকরা) পর্বতের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে| তাদের ফিরিয়ে আনার জন্য কোন লোকই নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে অশূরের রাজা, তোমার মেষপালকেরা ঘুমাচ্ছে, তোমার নেতারা বিশ্রাম করছে। তোমার লোকেরা পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়েছে, তাদের একত্র করবার কেউ নেই।