Nahum 3:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার আঘাতের প্রতিকার নেই; তোমার ক্ষত সাংঘাতিক; যারা তোমার বার্তা শুনবে, তারা তোমার কথায় হাততালি দেবে; কেননা তোমার নিষ্ঠুরতা কে না ভোগ করেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো কিছুই তোমাকে সুস্থ করতে পারবে না; তোমার আঘাতটি মারাত্মক। যতজন তোমার খবর শোনে তারা সবাই তোমার পতনের খুশিতে হাততালি দেয়, যেহেতু তোমার অপার নিষ্ঠুরতার আঁচ কে না পেয়েছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভঙ্গের প্রতীকার নাই; তোমার ক্ষত সাংঘাতিক; যাহারা তোমার বার্ত্তা শুনিবে, তাহারা তোমার উপরে হাততালী দিবে; কেননা তোমার হিংসা তাহার উপরে না অবিরত রহিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভঙ্গের প্রতীকার নাই; তোমার ক্ষত সাংঘাতিক; যাহারা তোমার বার্তা শুনিবে; তাহারা তোমার উপর হাততালি দিবে; কেননা তোমার হিংসা কাহার উপরে না অবিরত রহিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন কিছুই তোমার ঘা ভাল করতে পারছে না; তোমার আঘাত সাংঘাতিক। যারা তোমার খবর শুনছে তারা প্রত্যেকেই তোমার পতনে হাততালি দিচ্ছে, কারণ তোমার অশেষ নিষ্ঠুরতা কে না ভোগ করেছে? ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন কিছুই তোমার ঘা ভাল করতে পারছে না; তোমার আঘাত সাংঘাতিক। যারা তোমার খবর শুনছে তারা প্রত্যেকেই তোমার পতনে হাততালি দিচ্ছে, কারণ তোমার অশেষ নিষ্ঠুরতা কে না ভোগ করেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার এ আঘাত সারবার নয় এই ক্ষতে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। তোমার এই পতনের কথা যারা শুনবে, তারা হাততালি দেবে, কারণ এমন কেউ নেই যে তোমার অশেষ অত্যাচারে উৎপীড়িত হয়নি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীনবী, তুমি খারাপভাবে আঘাত পেয়েছো| কোন কিছুই তোমার আঘাত সারাতে পারবে না| যারাই তোমার ধ্বংসের কথা শোনে, তারা হাততালি দেয়| তারা সবাই খুশী| কেন? কারণ তুমি সব সময় যে সব ব্যথা দিয়ে থাকো তা তারা সবাই অনুভব করেছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন কিছুই তোমার ক্ষত ভাল করতে পারবে না, তোমার ক্ষত সাংঘাতিক। যারা তোমার খবর শুনবে তারা তোমার উপরে আনন্দে হাততালি দেবে, কারণ তোমার অশেষ নিষ্ঠুরতা থেকে কে রক্ষা পেয়েছে?