Nahum 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার কাপড় তুলে তোমার মুখের উপরে টেনে দেব; জাতিদেরকে, তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদেরকে তোমার লজ্জা দেখাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন। “আমি তোমার মুখের উপর তোমার ঘাঘরা তুলে ধরব। আমি জাতিদের তোমার উলঙ্গতা দেখাব ও রাজ্যগুলির কাছে তোমার লজ্জা প্রকাশ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দিব, জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদিগকে তোমার লজ্জা দেখাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দিব, জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদিগকে তোমার লজ্জা দেখাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “হে নীনবী, আমি তোমার বিরুদ্ধে; আমি মুখ পর্যন্ত তোমার কাপড় উঠাব। তোমার উলংগতা আমি জাতিদের দেখাব আর রাজ্যগুলোকে দেখাব তোমার লজ্জা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “হে নিনেভে, আমি তোমার বিরুদ্ধে; আমি মুখ পর্যন্ত তোমার কাপড় উঠাব। তোমার উলংগতা আমি জাতিদের দেখাব আর রাজ্যগুলোকে দেখাব তোমার লজ্জা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ দেখ, আমি তোমার প্রতি বিরূপ, আমি তোমার আবরণ খসিয়ে দেব, সর্বজাতির সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেছেন, “নীনবী, আমি তোমার বিরূদ্ধে, আমি তোমার জামাকাপড় তোমার মুখের ওপর তুলে দেবো| আমি অন্য জাতিদের কাছে তোমার নগ্ন দেহ দেখাবো| ঐ রাজ্যগুলো তোমার লজ্জা দেখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু বলছেন, হে নীনবী, আমি তোমার বিরুদ্ধে, আমি মুখ পর্যন্ত তোমার কাপড় ওঠাব। জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকেদের তোমার লজ্জা দেখাবো।