Nahum 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই যে কেউ তোমাকে দেখবে, সে তোমার কাছ থেকে পালিয়ে যাবে, আর বলবে, নিনেভে উৎসন্ন হল, তার বিষয়ে কে মাতম করবে? আমি কোথায় গিয়ে তোমার জন্য সান্ত্বনাকারীদের খোঁজ করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমাকে দেখবে তারা সবাই তোমার কাছ থেকে পালাবে ও বলবে, ‘নীনবী ধ্বংসাবশেষে পরিণত হয়েছে—তার জন্যে কে বিলাপ করবে?’ তোমাকে সান্তনা দেওয়ার জন্য আমি কোথায় লোক খুঁজে পাব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই যে কেহ তোমাকে দেখিবে, সে তোমার নিকট হইতে পলায়ন করিবে, আর বলিবে, নীনবী উৎসন্ন হইল, তাহার বিষয়ে কে বিলাপ করিবে? আমি কোথায় গিয়া তোমার নিমিত্ত সান্ত্বনাকারীদের অন্বেষণ করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই যে কেহ তোমাকে দেখিবে, সে তোমার নিকট হইতে পলায়ন করিবে, আর বলিবে, নীনবী উৎসন্ন হইল, তাহার বিষয়ে কে বিলাপ করিবে? আমি কোথায় গিয়া তোমার জন্য সান্ত্বনাকারীদের অন্বেষণ করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে তোমাকে দেখে মুখ ফিরাবে এবং বলবে, ‘নীনবী ধ্বংস হয়ে গেছে, কে তার জন্য বিলাপ করবে?’ আমি তোমার জন্য কোথায় সান্ত্বনাকারী খুঁজে পাব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে তোমাকে দেখে মুখ ফিরাবে এবং বলবে, ‘নিনেভে ধ্বংস হয়ে গেছে, কে তার জন্য বিলাপ করবে?’ আমি তোমার জন্য কোথায় সান্ত্বনাকারী খুঁজে পাব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমায় দেখে লোকে ছিটকে যাবে, বলবে, নীনবী শেষ হয়ে গেছে ওর জন্য আর করার কিছু নেই, কে ওকে সান্ত্বনা দিতে যাবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাকে দেখে প্রত্যেকেই চমকে উঠবে| তারা বলবে, ‘নীনবী ধ্বংস হয়েছে| কে তার জন্য কাঁদবে’ আমি জানি, নীনবী তোমাকে সান্ত্বনা দেবার জন্য কাউকে পাওয়া যাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যে কেউ তোমাকে দেখবে, সে তোমার কাছ থেকে পালাবে, আর বলবে, “নীনবী ধ্বংস হয়ে গেছে, কে তার জন্য কাঁদবে? আমি তোমার জন্য কোথায় সান্ত্বনাকারী খুঁজে পাব?”