Nahum 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি থিব্‌সের চেয়ে শ্রেষ্ঠ? সে তো নদীগুলোর পারে সুখে আসীন ও তার চারদিকে ঘিরে ছিল পানি; জলরাশি ছিল তার পরিখা, সমুদ্র তার প্রাচীর ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কি সেই থিব্‌সের চেয়ে শ্রেষ্ঠ, যা নীলনদের তীরে অবস্থিত, ও যার চতুর্দিক জলে ঘেরা? নদী তার সুরক্ষাবলয়, জলরাশি তার প্রাচীর ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নো-আমোন হইতে তুমি কি শ্রেষ্ঠ? সে ত নদীগণের মধ্যে সুখাসীনা ও চারিদিকে জলবেষ্টিতা ছিল; জলনিধি তাহার পরিখা, সমুদ্র তাহার প্রাচীর ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নো-আমোন হইতে তুমি কি শ্রেষ্ঠ? সে ত নদীগণের মধ্যে সুখাসীনা ও চারিদিকে জলবেষ্টিতা ছিল; জলনিধি তাহার পরিখা, সমুদ্র তাহার প্রাচীর ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে নীনবী, তুমি কি নো-আমোনের চেয়ে ভাল? সে তো নীল নদীর ধারে ছিল আর তার চারপাশ ঘিরে ছিল জল। নদী ছিল তার রক্ষার দেয়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে নিনেভে, তুমি কি থিব্‌সের চেয়ে ভাল? সে তো নীল নদের ধারে ছিল আর তার চারপাশ ঘিরে ছিল পানি। নদী ছিল তার রক্ষার দেয়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে নীনবী! মিশরের রাজধানী থিবিসের চেয়েও কি তুমি শ্রেষ্ঠ? তাকেও রক্ষা করার জন্য ছিল একটি নদী, নীলনদী প্রাচীর হয়ে তাকে ঘিরে রেখেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীনবী, তুমি কি নীল নদের কুলে অবস্থিত থীব্সের চেয়ে ভালো? না| থীবসের চারিদিকেও জল ছিল| থীবস্ তার শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জলই ব্যবহার করত| আত্মরক্ষার দেওয়ালের মত সে সেই জল ব্যবহার করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে নীনবী, তুমি কি নো-আমোনের চেয়ে ভাল? সে তো নীল নদীর ধারে ছিল আর তার চারপাশ ঘিরে ছিল জল। সাগর ছিল তার রক্ষার দেয়াল।