Nehemiah 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, আরজ করি, তোমার এই গোলামের মুনাজাতে এবং যারা তোমার নামে ভয় করতে সন্তুষ্ট, তোমার সেই গোলামের মুনাজাতে তোমার কান খোলা থাকুক; আর আরজ করি, আজ তোমার এই গোলামকে কৃতকার্য কর ও এই ব্যক্তির সাক্ষাতে করুণাপ্রাপ্ত কর— তখন আমি বাদশাহ্‌র পানপাত্র-বাহক ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে প্রভু, মিনতি করি, তোমার এই দাসের প্রার্থনাতে ও যারা তোমার নাম ভক্তির সঙ্গে স্মরণ করে তোমার সেই দাসদের প্রার্থনাতে কান দাও। তোমার দাসকে আজ সফলতা দাও ও এই ব্যক্তির কাছে করুণাপ্রাপ্ত করো।” আমি রাজার পানপাত্রবাহক ছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, বিনয় করি, তোমার এই দাসের প্রার্থনাতে, এবং যাহারা তোমার নাম ভয় করিতে সন্তুষ্ট, তোমার সেই দাসদের প্রার্থনাতে তোমার কর্ণ অবহিত হউক; আর বিনয় করি, অদ্য তোমার এই দাসকে কৃতকার্য্য কর, ও এই ব্যক্তির সাক্ষাতে করুণাপ্রাপ্ত কর,—আমি রাজার পানপাত্রবাহক ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, বিনয় করি, তোমার এই দাসের প্রার্থনাতে, এবং যাহারা তোমার নাম ভয় করিতে সন্তুষ্ট, তোমার সেই দাসদের প্রার্থনাতে তোমার কর্ণ অবহিত হউক; আর বিনয় করি, অদ্য তোমার এই দাসকে কৃতকার্য কর, ও এই ব্যক্তির সাক্ষাতে করুণাপ্রাপ্ত কর, আমি রাজার পানপাত্র-বাহক ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, মিনতি করি, তোমার এই দাসের প্রার্থনাতে এবং যারা তোমার নাম ভক্তির সংগে স্মরণ করে তোমার সেই দাসদের প্রার্থনাতে তুমি কান দাও। তোমার দাসকে আজ সফলতা দান কর এবং এই রাজার কাছে করুণার পাত্র কর।” আমি রাজার আংগুর-রস পরিবেশনকারী ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, মিনতি করি, তোমার এই গোলামের মুনাজাতে এবং যারা তোমার নাম ভয়ের সংগে স্মরণ করে তোমার সেই গোলামদের মুনাজাতে তুমি কান দাও। তোমার গোলামকে আজ সফলতা দান কর এবং এই বাদশাহ্‌র কাছে মমতার পাত্র কর।” আমি বাদশাহ্‌র আংগুর-রস পরিবেশনকারী ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমার বিনতি শোন, শোন তোমার দাসেদের প্রার্থনা, এরা আনন্দ সহকারে তোমাকে শ্রদ্ধা নিবেদন করে। আমাকে সফলতা দাও এবং সম্রাটের দৃষ্টিতে আমাকে অনুগ্রহভাজন কর। সেই সময় আমি রাজার পানপাত্র বাহক ছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনাকে আমার বিনীত অনুরোধ আপনি আমার, আপনার দাসের এবং যেসব দাসরা আপনার নামের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, তাদের প্রার্থনা শুনুন|” হে প্রভু, আপনি জানেন, আমি রাজার পানপাত্রবাহক| আজ আমি যখন কৃপাপ্রার্থী হিসেবে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে যাব আপনি আমার সহায় থাকবেন, যাতে রাজা আমাকে অনুগ্রহ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে প্রভু, মিনতি করি, আজ তোমার এই দাসের প্রার্থনাতে কান দাও; আর অনুরোধ করি, আজ তোমার এই দাসকে সফল কর ও এই ব্যক্তির সামনে দয়া কর।” আমি রাজার পানপাত্রবাহক ছিলাম।