Nehemiah 1:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হনানি নামে আমার ভাইদের এক জন এবং এহুদা থেকে কয়েকজন লোক আসলে আমি তাদেরকে যারা বন্দীদশা থেকে ফিরে ইহুদীদের ও জেরুশালেমের বিষয়ে জিজ্ঞাসা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার এক ভাই, হনানি, যিহূদা থেকে কয়েকজন লোককে নিয়ে এসেছিল, এবং আমি তাদের জেরুশালেমে এবং সেইসব ইহুদিদের বিষয় জিজ্ঞাসা করেছিলাম যারা বন্দিদশায় নিজেরা রক্ষা পেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হনানি নামে আমার ভ্রাতাদের এক জন এবং যিহূদা হইতে কতকগুলি লোক আসিলে আমি তাহাদিগকে বন্দিদশা হইতে অবশিষ্ট, রক্ষাপ্রাপ্ত যিহূদীদের, ও যিরূশালেমের বিষয়ে জিজ্ঞাসা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হনানি নামে আমার ভ্রাতাদের একজন এবং যিহূদা হইতে কয়েকজন লোক আসিলে আমি তাহাদিগকে বন্দিদশা হইতে অবশিষ্ট, রক্ষাপ্রাপ্ত যিহূদীদের, ও যিরূশালেমের বিষয়ে জিজ্ঞাসা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হনানি নামে আমার ভাইদের মধ্যে একজন এবং যিহূদার অন্য কয়েকজন লোক শূশনে আসল। বাবিলে বন্দীদশা থেকে যারা ফিরে গিয়েছিল সেই লোকদের বিষয় ও যিরূশালেমের বিষয় আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হনানি নামে আমার ভাইদের মধ্যে একজন এবং এহুদার অন্য কয়েকজন লোক সুসায় আসল। ব্যাবিলনে বন্দীদশা থেকে যারা ফিরে গিয়েছিল সেই লোকদের বিষয় ও জেরুজালেমের বিষয় আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমার এক ভাই হনানি একদল লোকের সঙ্গে যিহুদীয়া থেকে আমার কাছে এসেছিল। যে ইহুদীরা বন্দীদশা থেকে রক্ষা পেয়ে পালিয়ে গিয়েছিল তাদের সম্বন্ধে এবং জেরুশালেম সম্বন্ধে আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসময়ে হনানি নামে আমার এক ভাই ও আরো কিছু ব্যক্তি যিহূদা থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল| আমি তখন তাদের জেরুশালেম শহরটি সম্পর্কে ও যে সব ইহুদীরা বন্দীদশা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল এবং তখনও যিহূদায় ছিল, তাদের সম্পর্কে তাদের জিজ্ঞাসা করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হনানি নামে আমার ভাইদের মধ্যে একজন যিহূদা থেকে কিছু লোকের সঙ্গে আসলে আমি তাদেরকে বন্দী অবস্থা থেকে বেঁচে যাওয়া, রক্ষা পাওয়া ইহুদীদের ও যিরুশালেমের বিষয়ে জিজ্ঞাসা করলাম।