Nehemiah 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা শুনে আমি কিছুদিন বসে কান্নাকাটি ও শোক করলাম এবং বেহেশতের আল্লাহ্র সাক্ষাতে রোজা ও মুনাজাত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব বিষয় শোনার পর আমি বসে কাঁদলাম এবং কয়েক দিন ধরে আমি স্বর্গের ঈশ্বরের কাছে শোক করলাম এবং উপবাস ও প্রার্থনা করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা শুনিয়া আমি কিছু দিন বসিয়া রোদন ও শোক করিলাম, এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন ও শোক করিলাম, এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব কথা শুনে আমি বসে কাঁদতে লাগলাম। কিছুদিন ধরে আমি শোক ও উপবাস করলাম এবং স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব কথা শুনে আমি বসে কাঁদতে লাগলাম। কিছুদিন ধরে আমি শোক ও রোজা রাখলাম এবং বেহেশতের আল্লাহ্র কাছে মুনাজাত করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথাগুলি শুনে আমি বসে পড়ে অশ্রুপাত করলাম। কিছুদিন শোক পালন করলাম, উপবাস করলাম আর স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম ও সেখানকার বাসিন্দাদের সম্পর্কে একথা শোনার পর আমার খুবই মন খারাপ হয় এবং আমি বসে পড়ে কাঁদতে শুরু করি| ভারাক্রান্ত মনে, আমি কিছুদিন ধরে উপবাস করতে ও স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা শুনে আমি কিছুদিন বসে কাঁদলাম ও শোক করলাম এবং স্বর্গের ঈশ্বরের সামনে উপবাস ও প্রার্থনা করলাম।