Nehemiah 1:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, আরজ করি, হে মাবুদ বেহেশতের আল্লাহ্‌, তুমি মহান ও ভয়ঙ্কর আল্লাহ্‌; যারা তোমাকে মহব্বত করে ও তোমার সমস্ত হুকুম পালন করে, তাদের পক্ষে তুমি নিয়ম ও রহম পালন করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি বললাম: “হে সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও অসাধারণ ঈশ্বর; যারা তোমাকে প্রেম করে ও তোমার আজ্ঞাসকল পালন করে, তাদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করে থাকো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কহিলাম, বিনয় করি, হে সদাপ্রভু স্বর্গের ঈশ্বর, তুমি মহান্‌ ও ভয়ঙ্কর ঈশ্বর; যাহারা তোমাকে প্রেম করে ও তোমার আজ্ঞা সকল পালন করে, তাহাদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কহিলাম, বিনয় করি, হে সদাপ্রভু স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর; যাহারা তোমাকে প্রেম করে ও তোমার আজ্ঞা সকল পালন করে, তাহাদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি বললাম, “হে স্বর্গের ঈশ্বর সদাপ্রভু, ভয় জাগানো মহান ঈশ্বর, যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে তুমি তাদের জন্য অটল ভালবাসার ব্যবস্থা রক্ষা করে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি বললাম, “হে বেহেশতের মাবুদ আল্লাহ্‌, ভয় জাগানো আল্লাহ্‌তা’লা, যারা তোমাকে মহব্বত করে ও তোমার হুকুম পালন করে তুমি তাদের জন্য অটল মহব্বতের ব্যবস্থা রক্ষা করে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, হে স্বর্গের প্রভু পরমেশ্বর, তুমি মহান! আমরা সসম্ভ্রমে তোমার সামনে এসে দাঁড়াই। যারা তোমাকে ভালবাসে এবং তোমার আদেশ পালন করে তুমি তাদের সঙ্গে তোমার শর্ত রক্ষা কর, তাদের প্রতি কৃপা পরবশ হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বলে আমি প্রার্থনা করেছিলাম: “হে প্রভু, স্বর্গের ঈশ্বর, আপনি মহান ও ক্ষমতাবান| যারা আপনাকে ভালবাসে ও বিশ্বস্তভাবে আপনার আজ্ঞা পালন করে তাদের সঙ্গে আপনি আপনার ভালবাসার চুক্তি সবসময়ে বজায় রাখেন| হে প্রভু অনুগ্রহ করে আপনার ভক্তের প্রার্থনা শ্রবণ করন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বললাম, “অনুরোধ করি, হে সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর; যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে, তাদের জন্য তুমি নিয়ম ও দয়া পালন করে থাক।