Nehemiah 1:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তোমার গোলামের মুনাজাত শুনবার জন্য তোমার কান ও চোখ খোলা থাকুক। সম্প্রতি আমি তোমার গোলাম ও বনি-ইসরাইলদের জন্য দিনরাত তোমার কাছে মুনাজাত করছি এবং বনি-ইসরাইলদের সমস্ত গুনাহ্‌ স্বীকার করছি; বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছি; আমি ও আমার পিতৃকুলও গুনাহ্‌ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার দাস তোমার সামনে দিনরাত প্রার্থনা করছি ইস্রায়েলীদের জন্য যারা তোমার দাস, কৃপা করে তুমি এই প্রার্থনা শোনো ও উত্তর দাও। আমরা ইস্রায়েলীরা এমনকি আমি ও আমার পিতৃকুলের সকলে তোমার বিরুদ্ধে যে সকল পাপ করেছি তা আমি স্বীকার করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তোমার দাসের প্রার্থনা শুনিবার জন্য তোমার কর্ণ অবহিত ও চক্ষু উন্মীলিত হউক। সম্প্রতি আমি তোমার দাস ইস্রায়েল-সন্তানগণের জন্য দিবারাত্র তোমার নিকটে প্রার্থনা করিতেছি, এবং ইস্রায়েল-সন্তানদের পাপ সকল স্বীকার করিতেছি; বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি; আমি ও আমার পিতৃকুলও পাপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তোমার দাসের প্রার্থনা শুনিবার জন্য তোমার কর্ণ অবহিত ও চক্ষু উন্মীলিত হউক। সম্প্রতি আমি তোমার দাস ও ইস্রায়েল-সন্তানগণের জন্য দিবারাত্র তোমার নিকটে প্রার্থনা করিতেছি, এবং ইস্রায়েল-সন্তানদের পাপ সকল স্বীকার করিতেছি; বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি; আমি ও আমার পিতৃকুলও পাপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, মিনতি করি, তোমার দাসদের জন্য, অর্থাৎ ইস্রায়েলীয়দের জন্য আমি তোমার দাস তোমার সামনে দিনরাত যে প্রার্থনা করছি তা তুমি শোন ও তাতে মনোযোগ দাও। আমরা ইস্রায়েলীয়েরা তোমার বিরুদ্ধে যে সব পাপ করেছি তা আমি স্বীকার করছি। সত্যিই আমি ও আমার বাবার বংশের লোকেরা পাপ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, মিনতি করি, তোমার গোলামদের জন্য, অর্থাৎ বনি-ইসরাইলদের জন্য আমি তোমার গোলাম তোমার সামনে দিনরাত যে মুনাজাত করছি তা তুমি শোন ও তাতে মনোযোগ দাও। আমরা বনি-ইসরাইলরা তোমার বিরুদ্ধে যে সব গুনাহ্‌ করেছি তা আমি স্বীকার করছি। সত্যিই আমি ও আমার পিতার বংশের লোকেরা গুনাহ্‌ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার এই সেবক, তোমার প্রজা এবং তোমার দাস, ইসরায়েলের জন্য দিনরাত প্রার্থনা করে। আমি স্বীকার করছি যে আমরা—ইসরায়েলীরা পাপ করেছি। আমি এবং আমার পিতৃকুল আমরা সকলেই পাপ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি আপনার সামনে আপনার দাস, ইস্রায়েলের লোকদের জন্য প্রার্থনা করছি| আমরা, ইস্রায়েলের লোকরা, আপনার বিরুদ্ধে যে পাপসমূহ করেছি আমি তা স্বীকার করছি| আমি ও আমার পিতৃপুরুষরা যে পাপ করেছি তাও স্বীকার করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তোমার দাসের প্রার্থনা শোনার জন্য তোমার কান সজাগ ও চোখ খোলা থাকুক। এখন আমি তোমার দাস ইস্রায়েলীয়দের জন্য দিন রাত তোমার কাছে প্রার্থনা করছি এবং ইস্রায়েলীয়দের পাপ সব স্বীকার করছি; বাস্তবে আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি; আমি ও আমার বাবার বংশও পাপ করেছি।