Nehemiah 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা তোমার বিরুদ্ধে অতিশয় দুষ্কর্ম করেছি; তুমি তোমার গোলাম মূসাকে যেসব হুকুম, বিধি ও অনুশাসন হুকুম করেছিলে, তা আমরা পালন করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তোমার বিরুদ্ধে খুব অন্যায় করেছি। তোমার দাস মোশিকে তুমি যে আজ্ঞা, নিয়ম ও শাসন আদেশ দিয়েছিলে তা আমরা পালন করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা তোমার বিরুদ্ধে অতিশয় দুষ্কর্ম্ম করিয়াছি; তুমি আপন দাস মোশিকে যে সকল আজ্ঞা, বিধি ও শাসন আদেশ করিয়াছিলে, তাহা আমরা পালন করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা তোমার বিরুদ্ধে অতিশয় দুষ্কর্ম করিয়াছি; তুমি আপন দাস মোশিকে যে সকল আজ্ঞা, বিধি ও শাসন আদেশ করিয়াছিলে, তাহা আমরা পালন করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তোমার বিরুদ্ধে খুবই অন্যায় কাজ করেছি। তোমার দাস মোশিকে তুমি যে সব আদেশ, নিয়ম ও আইন-কানুন দিয়েছ তা আমরা পালন করি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তোমার বিরুদ্ধে খুবই অন্যায় কাজ করেছি। তোমার গোলাম মূসাকে তুমি যে সব হুকুম, নিয়ম ও শরীয়ত দিয়েছ তা আমরা পালন করি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা তোমার সঙ্গে অতি মন্দ ব্যবহার করেছি। তোমার দাস মোশিকে যে অনুশাসন তুমি দিয়েছিলে সেই অনুশাসন পালন করিনি। তোমার বিধান অনুসরণ করিনি, তোমার বিচার আমরা মেনে নিইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা, ইস্রায়েলীয়রা আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি| আপনি আপনার দাস মোশিকে যে সকল আজ্ঞা শিক্ষামালা ও বিধি দিয়েছিলেন তা আমরা পালন করি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা তোমার বিরুদ্ধে খুব অন্যায় কাজ করেছি; তুমি নিজের দাস মোশিকে যে সব আজ্ঞা, নিয়ম ও শাসন আদেশ করেছিলে, তা আমরা পালন করিনি।