Nehemiah 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, তুমি তোমার গোলাম মূসাকে যে হুকুম দিয়েছ সেই কথা স্মরণ কর, যথা, “তোমরা বিশ্বাস ভঙ্গ করলে আমি তোমাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি তোমার দাস মোশিকে যে নির্দেশ দিয়েছিলে তা স্মরণ করো, তুমি বলেছিলে, ‘তোমরা যদি অবিশ্বস্ত হও, আমি তোমাদের অন্য জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, তুমি আপন দাস মোশির প্রতি আদিষ্ট এই কথা স্মরণ কর, যথা, “তোমরা সত্যলঙ্ঘন করিলে আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, তুমি আপন দাস মোশির প্রতি আদিষ্ট এই কথা স্মরণ কর, যথা, “তোমরা সত্যলঙ্ঘন করিলে আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মিনতি করি, তোমার দাস মোশিকে তুমি যে নির্দেশ দিয়েছিলে তা মনে করে দেখ। তুমি বলেছিলে, ‘তোমরা যদি অবিশ্বস্ত হও তবে আমি অন্য জাতিদের মধ্যে তোমাদের ছড়িয়ে দেব;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মিনতি করি, তোমার গোলাম মূসাকে তুমি যে নির্দেশ দিয়েছিলে তা মনে করে দেখ। তুমি বলেছিলে, ‘তোমরা যদি বেঈমানী কর তবে আমি অন্য জাতিদের মধ্যে তোমাদের ছড়িয়ে দেব;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার সেবক মোশিকে যে আদেশ দিয়েছিলে, বলেছিল, যদি তোমরা আমার আদেশ অমান্য কর তাহলে আমি তোমাদের বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে দেব–স্মরণ কর সেই কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে প্রভু, আপনার দাস মোশিকে আপনি যে নির্দেশগুলি দিয়েছিলেন দয়া করে তা স্মরণ করুন| আপনি বলেছিলেন, ‘তোমরা, ইস্রায়েলের লোকরা যদি আমার প্রতি অবিশ্বস্ত হও তাহলে আমি তোমাদের বিভিন্ন জাতি সমূহের মধ্যে ছড়িয়ে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, তুমি নিজের দাস মোশির প্রতি আদেশ দেওয়া এই কথা মনে কর, যেমন, ‘তোমরা আমার সত্য অমান্য করলে আমি তোমাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করব।