Nehemiah 10:28 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকদের অবশিষ্ট লোকেরা, ইমাম, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যেসব লোক নানাদেশীয় জাতিদের থেকে নিজেদেরকে পৃথক করে আল্লাহ্‌র শরীয়তের পক্ষ হয়েছিল, তারা সকলে, তাদের স্ত্রী ও পুত্র কন্যাদের, জ্ঞানবান ও বুদ্ধিমান সকলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অবশিষ্ট লোকেরা—যাজকেরা, লেবীয়েরা, দ্বাররক্ষকেরা, গায়কেরা, উপাসনা গৃহের সেবাকারীরা এবং ঈশ্বরের বিধান পালন করার জন্য যারা আশপাশের জাতিদের মধ্যে থেকে নিজেদের পৃথক করেছে, তারা সকলে, তাদের স্ত্রীরা এবং তাদের ছেলেরা ও তাদের মেয়েরা যারা বুঝতে পারে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রজাদের অবশিষ্ট লোকেরা, যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যে সকল লোক নানাদেশীয় জাতিগণ হইতে আপনাদিগকে পৃথক করিয়া ঈশ্বরের ব্যবস্থার পক্ষ হইয়াছিল, তাহারা সকলে, তাহাদের স্ত্রী ও পুত্র কন্যাগণ, জ্ঞানবান্‌ ও বুদ্ধিমান্‌ সকলে, আপনাদের ভ্রাতৃগণের,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রজাদের অবশিষ্ট লোকেরা, যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যে সকল লোক নানাদেশীয় জাতিগণ হইতে আপনাদিগকে পৃথক করিয়া ঈশ্বরের ব্যবস্থার পক্ষ হইয়াছিল, তাহারা সকলে, তাহাদের স্ত্রী ও পুত্রকন্যাগণ, জ্ঞানবান ও বুদ্ধিমান সকলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা বাকী লোকেরা, অর্থাৎ পুরোহিতেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, উপাসনা-ঘরের সেবাকারীরা এবং ঈশ্বরের আইন-কানুন পালন করবার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, আমাদের স্ত্রী ও আমাদের যে সব ছেলেমেয়েদের বুঝবার জ্ঞান হয়েছে, আমরা সবাই আমাদের ভাইদের, অর্থাৎ গণ্যমান্য লোকদের সংগে যোগ দিচ্ছি। আমরা বলছি যে, আমরা যে শপথ করতে যাচ্ছি তা যদি আমরা পালন না করি তবে যেন আমাদের উপর অভিশাপ পড়ে। আমরা ঈশ্বরের দাস মোশির মধ্য দিয়ে দেওয়া ঈশ্বরের আইন-কানুন অনুসারে চলব এবং আমাদের প্রভু সদাপ্রভুর সমস্ত আদেশ, নির্দেশ ও নিয়ম যত্নের সংগে পালন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা বাকী লোকেরা, অর্থাৎ ইমামেরা, লেবীয়রা, রক্ষীরা, কাওয়ালেরা, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীরা এবং আল্লাহ্‌র শরীয়ত পালন করবার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, আমাদের স্ত্রী ও আমাদের যে সব ছেলেমেয়েদের বুঝবার জ্ঞান হয়েছে, আমরা সবাই আমাদের ভাইদের, অর্থাৎ গণ্যমান্য লোকদের সংগে যোগ দিচ্ছি। আমরা বলছি যে, আমরা যে কসম খেতে যাচ্ছি তা যদি আমরা পালন না করি তবে যেন আমাদের উপর বদদোয়া পড়ে। আমরা আল্লাহ্‌র গোলাম মূসার মধ্য দিয়ে দেওয়া আল্লাহ্‌র শরীয়ত অনুসারে চলব এবং আমাদের মালিক মাবুদের সমস্ত হুকুম, নির্দেশ ও নিয়ম যত্নের সংগে পালন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও অবশিষ্ট সমস্ত বাসিন্দা, যাজকগণ, লেবীয়বর্গ, দ্বাররক্ষীরা ও গায়করা সকলে, যারা অন্যান্য ভিন্দেশী জাতিদের থেকে নিজেদের আলাদা রেখেছিল এবং তাদের স্ত্রী-ছেলেমেয়ে, যেখানে যত জ্ঞানবুদ্ধিসম্পন্ন লোক আছে তারা সকলে মিলে একসঙ্গে প্রতিশ্রুতি করল যে মোশির মাধ্যমে প্রভু, আমাদের ঈশ্বর তাদের জন্য যে বিধি পাঠিয়েছেন – সেই সমস্ত শিক্ষা ও নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করবে এবং তারা ঈশ্বরের বিধিসমূহ পালন না করলে তারা সেই অভিশাপটি গ্রহণ করবে যার থেকে তাদের অমঙ্গল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রজাদের বাকি লোকেরা, অর্থাৎ যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, নথীনীয়েরা এবং ঈশ্বরের ব্যবস্থা পালন করবার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, তাদের স্ত্রী ও ছেলেমেয়ে, জ্ঞানী ও বুদ্ধিমান সবাই