Nehemiah 10:29 — Compare Translations
5 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজেদের ভাইদের, নিজেদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকলো এবং শপথ-পূর্বক এই কসম করলো, আমরা আল্লাহ্র গোলাম মূসার মধ্য দিয়ে দেওয়া আল্লাহ্র শরীয়ত-পথে চলবো, আমাদের প্রভু মাবুদের হুকুম, অনুশাসন ও সমস্ত বিধি যত্নপূর্বক পালন করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সকলে এখন ইস্রায়েলী প্রধান লোকদের সঙ্গে যোগ দিয়ে নিজেরা শপথপূর্বক এই শপথ করল যে ঈশ্বরের দাস মোশি দ্বারা দেওয়া ঈশ্বরের বিধান পথে চলব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধিসকল যত্নের সঙ্গে পালন করব আর যদি না করি তবে যেন আমাদের উপর অভিশাপ নেমে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনাদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকিল, এবং শপথপূর্ব্বক এই দিব্য করিল, আমরা ঈশ্বরের দাস মোশি দ্বারা দত্ত ঈশ্বরের ব্যবস্থা-পথে চলিব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধি সকল যত্নপূর্ব্বক পালন করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনাদের ভ্রাতৃগণের, আপনাদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকিল, এবং শপথ-পূর্বক এই দিব্য করিল, আমরা ঈশ্বরের দাস মোশি দ্বারা দত্ত ঈশ্বরের ব্যবস্থা-পথে চলিব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধি সকল যত্নপূর্বক পালন করিব;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেদের ভাইদের, নিজেদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকল এবং শপথের মাধ্যমে এই প্রতিজ্ঞা করল, আমরা ঈশ্বরের দাস মোশির দেওয়া ঈশ্বরের ব্যবস্থা পালন করব। আমরা ঈশ্বরের দাস মোশির মধ্য দিয়ে দেওয়া ঈশ্বরের আইন কানুন অনুসারে চলব এবং আমাদের প্রভু সদাপ্রভুর সমস্ত আদেশ, নির্দেশ ও নিয়ম যত্নের সঙ্গে পালন করব।