Nehemiah 10:31 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেশীয় লোকেরা বিশ্রামবারে দ্রব্য বিক্রি করতে আসলে কিংবা খাদ্যদ্রব্য বিক্রি করতে আনলে আমরা বিশ্রামবারে কিংবা অন্য পবিত্র দিনে তাদের কাছ থেকে তা ক্রয় করবো না এবং সপ্তম বছর চাষবাস করবো না, সমস্ত ঋণ মাফ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বিশ্রামবারে কিংবা অন্য কোনও পবিত্র দিনে যদি আমাদের নিকটবর্তী লোকেরা কোনও জিনিসপত্র অথবা শস্য বিক্রি করার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না। প্রত্যেক সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেশীয় লোকেরা বিশ্রামবারে বিক্রেয় দ্রব্য কিম্বা ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতে আনিলে আমরা বিশ্রামবারে কিম্বা অন্য পবিত্র দিনে তাহাদের কাছে তাহা ক্রয় করিব না, এবং সপ্তম বৎসর ছাড়িয়া দিব, সমস্ত ঋণ আদায় পরিত্যাগ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেশীয় লোকেরা বিশ্রামবারে বিক্রেয় দ্রব্য কিম্বা ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতে আনিলে আমরা বিশ্রামবারে কিম্বা অন্য পবিত্র দিনে তাহাদের নিকট হইতে তাহা ক্রয় করিব না, এবং সপ্তম বৎসর ছাড়িয়া দিব, সমস্ত ঋণ আদায় পরিত্যাগ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্রামবারে কিম্বা অন্য কোন পবিত্র দিনে যদি আশেপাশের জাতির লোকেরা কোন জিনিসপত্র কিম্বা শস্য বিক্রি করবার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না। প্রত্যেক সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিশ্রামবারে কিংবা অন্য কোন পবিত্র দিনে যদি আশেপাশের জাতির লোকেরা কোন জিনিসপত্র কিংবা শস্য বিক্রি করবার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না। প্রত্যেক সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ মাফ করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমরা প্রতিশ্রুতি করছি যে বিশ্রামের দিন আমরা কোন কাজ করব না| সেই বিশ্রামের দিনে যদি আমাদের আশেপাশের কেউ আমাদের কাছে কিছু বিক্রি করতে আসে, আমরা তাদের কাছ থেকে কোন জিনিস কিনবো না| এছাড়া প্রতি সপ্তম বছরে আমরা জমিতে কোন কাজ করব না, নিস্ফলা রাখব এবং আমাদের কাছে যার যা ধার্য্য কর আছে তা আর আদায়় করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিশ্রামবারে কিম্বা অন্য কোন পবিত্র দিনের যদি আশেপাশের জাতির লোকেরা কোনো জিনিসপত্র কিম্বা শস্য বিক্রি করবার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না এবং সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব।