Nehemiah 10:33 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দর্শন-রুটির, নিয়মিত শস্য-উৎসর্গের, নিয়মিত পোড়ানো-কোরবানীর, বিশ্রামবারের, অমাবস্যার, ঈদগুলোর, পবিত্র বস্তুর ও ইসরাইলের কাফ্‌ফারার গুনাহ্‌-কোরবানীর এবং আমাদের আল্লাহ্‌র গৃহের সমস্ত কাজের জন্য তা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দর্শন-রুটির, প্রতিদিনের শস্য-নৈবেদ্য ও হোমের জন্য; বিশ্রামবারের; অমাবস্যার ভোজ; উৎসব সকলের; পবিত্র জিনিসের ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপার্থক বলির জন্য এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কাজের জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দর্শন-রুটীর, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের, নিত্য হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব্ব সকলের, পবিত্র বস্তুর ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপবলির নিমিত্ত এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কর্ম্মের নিমিত্ত তাহা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দর্শন-রুটির, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের, নিত্য হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব সকলের, পবিত্র বস্তুর ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপবলির নিমিত্ত এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কর্মের নিমিত্ত তাহা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব শেখেল দিয়ে যেন টেবিলের উপরকার সম্মুখ-রুটি দেওয়া যায় এবং নিয়মিত শস্য ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান, বিশ্রামবারের উৎসর্গের অনুষ্ঠান, অমাবস্যা ও অন্যান্য নির্দিষ্ট পর্ব পালনের অনুষ্ঠান, পবিত্র জিনিস উৎসর্গের অনুষ্ঠান এবং ইস্রায়েলীয়দের পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গের অনুষ্ঠান করা যায় আর আমাদের ঈশ্বরের ঘরের সমস্ত কাজ করা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব শেখেল দিয়ে যেন টেবিলের উপরকার পবিত্র-রুটি দেওয়া যায় এবং নিয়মিত শস্য ও পোড়ানো-কোরবানী, বিশ্রামবারের কোরবানী, অমাবস্যা ও অন্যান্য নির্দিষ্ট ঈদ, পাক-পবিত্র জিনিস কোরবানী এবং বনি-ইসরাইলদের গুনাহ্‌ ঢাকা দেবার জন্য গুনাহের কোরবানী করা যায় আর আমাদের আল্লাহ্‌র ঘরের সমস্ত কাজ করা যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই অর্থ মন্দিরে টেবিলের ওপর যাজকরা যে বিশেষ রুটি রাখেন তার জন্য, প্রতিদিনের শস্য নৈবেদ্য ও হোমবলির জন্য, বিশ্রামের দিনের নৈবেদ্যর জন্য, অমাবস্যার উৎসবগুলির জন্য, অন্যান্য বিশেষ সভাসমূহের জন্য, পবিত্র নৈবেদ্যগুলির জন্য, পাপস্খালনের নৈবেদ্যর জন্য যা ইস্রায়েলীয়দের শুদ্ধ করে এবং আমাদের ঈশ্বরের মন্দিরের অন্য যে কোন খরচের জন্য ব্যবহৃত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দর্শন রুটির, নিয়মিত ভক্ষ্য নৈবেদ্যের, নিয়মিত হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব সব কিছুর, পবিত্র জিনিসের ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তের পাপবলির জন্য তা করলাম।