Nehemiah 10:34 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কাঠ যোগান দেবার বিষয়ে, অর্থাৎ শরীয়তের লিখনানুসারে আমাদের আল্লাহ্ মাবুদের কোরবানগাহ্র উপরে জ্বালাবার জন্য আমাদের পিতৃকুল অনুসারে প্রতি বছর নির্ধারিত কালে আমাদের আল্লাহ্র গৃহে কাঠ আনবার বিষয়ে আমরা ইমাম, লেবীয় ও লোকেরা গুলিবাট করলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমাদের ব্যবস্থায় যা লেখা আছে সেইমত আমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদির উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে আমাদের ঈশ্বরের গৃহে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করার জন্য আমরা যাজকেরা, লেবীয়েরা ও লোকেরা গুটিকাপাত করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কাষ্ঠদানের বিষয়ে, অর্থাৎ ব্যবস্থার লিখনানুসারে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে জ্বালাইবার জন্য আমাদের পিতৃকুলানুসারে বৎসর বৎসর নিরূপিত কালে আমাদের ঈশ্বরের গৃহে কাষ্ঠ আনিবার বিষয়ে আমরা যাজক, লেবীয় ও প্রজাগণ গুলিবাঁট করিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কাষ্ঠদানের বিষয়ে, অর্থাৎ ব্যবস্থার লিখনানুসারে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে জ্বালাইবার জন্য আমাদের পিতৃকুলানুসারে বৎসর বৎসর নিরূপিত কালে আমাদের ঈশ্বরের গৃহে কাষ্ঠ আনিবার বিষয়ে আমরা যাজক, লেবীয় ও প্রজাগণ গুলিবাঁট করিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের আইন-কানুনে যেমন লেখা আছে সেইমত আমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদীর উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে আমাদের ঈশ্বরের ঘরে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করবার জন্য আমরা, অর্থাৎ পুরোহিতেরা, লেবীয়েরা ও লোকেরা গুলিবাঁট করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের শরীয়তে যেমন লেখা আছে সেইমত আমাদের মাবুদ আল্লাহ্র কোরবানগাহের উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে আমাদের আল্লাহ্র ঘরে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করবার জন্য আমরা, অর্থাৎ ইমামেরা, লেবীয়রা ও লোকেরা গুলিবাঁট করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বিধিপুস্তকের লেখা অনুসারে আমরা যাজকগণ, লেবীয়রা এবং লোকরা ঘুঁটি চেলে ঠিক করেছি বছরের একটি নির্দিষ্ট সময়ে কোন পরিবার আমাদের প্রভু ঈশ্বরের মন্দিরের বেদীর ওপর পোড়ানোর জন্য জ্বালানী কাঠ দান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ব্যবস্থায় যেমন লেখা আছে সেইমত আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদীর উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট দিনের আমাদের ঈশ্বরের ঘরে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করবার জন্য আমরা, যাজকেরা, লেবীয়েরা ও লোকেরা গুলিবাঁট করলাম।