Nehemiah 10:36 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং শরীয়তে যেমন লেখা আছে, সেই অনুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদেরকে আমাদের গরুর পাল ও ভেড়ার পালগুলোর প্রথমজাতদের আল্লাহ্র গৃহে আমাদের আল্লাহ্র গৃহের পরিচর্যাকারী ইমামদের কাছে আনবার;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ব্যবস্থায় যেমন লেখা আছে, সেইমত আমরা আমাদের প্রথমজাত পুরুষসন্তান ও পশুদের, আমাদের পালের গরু, ছাগল ও মেষের প্রথম বাচ্চা আমাদের ঈশ্বরের গৃহের সেবাকারী যাজকের কাছে নিয়ে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদিগকে, আমাদের গোপাল ও মেষপাল সকলের প্রথমজাতদিগকে ঈশ্বরের গৃহে আমাদের ঈশ্বরের গৃহের পরিচর্য্যাকারী যাজকদের কাছে আনিবার;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদিগকে, আমাদের গোপাল ও মেষপাল সকলের প্রথমজাতদিগকে ঈশ্বরের গৃহে, আমাদের ঈশ্বরের গৃহের পরিচর্যাকারী যাজকদের কাছে আনিবার;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুনে যেমন লেখা আছে সেইমত আমরা আমাদের প্রথম পুরুষ সন্তান ও পশুর প্রথম বাচ্চা আর পালের গরু, ছাগল ও ভেড়ার প্রথম বাচ্চা আমাদের ঈশ্বরের ঘরের সেবাকারী পুরোহিতদের কাছে নিয়ে যাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়তে যেমন লেখা আছে সেইমত আমরা আমাদের প্রথম পুরুষ সন্তান ও পশুর প্রথম বাচ্চা আর পালের গরু, ছাগল ও ভেড়ার প্রথম বাচ্চা আমাদের আল্লাহ্র ঘরের খেদমতকারী ইমামদের কাছে নিয়ে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বিধিতে যেমন লেখা আছে, আমরা আমাদের প্রথম জাত পুত্র, আমাদের প্রথম জাত গরু-মেষ এবং ছাগলগুলি ঈশ্বরের মন্দিরে আনব এবং সেখানে সেবায় নিযুক্ত যাজকদের সেগুলি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ব্যবস্থার যেমন লেখা আছে সেইমত আমরা আমাদের প্রথম জন্মানো ছেলে ও পশুর পালের গরু ও ভেড়ার প্রথম বাচ্চা আমাদের ঈশ্বরের ঘরের সেবাকারী যাজকদের কাছে নিয়ে আনবার