Nehemiah 10:37 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার ও সমস্ত গাছের ফল, আঙ্গুর-রস ও তেল আমাদের আল্লাহ্র গৃহের কুঠরীগুলোতে ইমামদের কাছে আনবার; এবং আমাদের ভূমিজাত দ্রব্যের দশ ভাগের এক ভাগ লেবীয়দের কাছে আনবার বিষয় স্থির করলাম; কারণ আমাদের সমস্ত কৃষি-নগরে লেবীয়েরাই দশ ভাগের এক ভাগ আদায় করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এছাড়া আমাদের ময়দার ও শস্য-নৈবেদ্যের প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন দ্রাক্ষারস ও জলপাই তেলের প্রথম অংশ আমরা আমাদের ঈশ্বরের গৃহের ভাণ্ডার ঘরে যাজকদের কাছে নিয়ে আসব। আর আমাদের ফসলের দশমাংশ লেবীয়দের কাছে নিয়ে আসব, কারণ আমরা যেসব গ্রামে কাজ করি লেবীয়েরাই সেখানে দশমাংশ গ্রহণ করে থাকেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার ও সমস্ত বৃক্ষের ফল, দ্রাক্ষারস ও তৈল আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সমূহে যাজকদের নিকটে আনিবার; এবং আমাদের ভূমিজাত দ্রব্যের দশমাংশ লেবীয়দের কাছে আনিবার বিষয় স্থির করিলাম; কারণ আমাদের সমস্ত কৃষি-নগরে লেবীয়েরাই দশমাংশ আদায় করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার ও সমস্ত বৃক্ষের ফল, দ্রাক্ষারস ও তৈল আমাদের ঈশ্বরের গৃহের কুঠরি সমূহে যাজকদের নিকটে আনিবার; এবং আমাদের ভূমিজাত দ্রব্যের দশমাংশ লেবীয়দের কাছে আনিবার বিষয় স্থির করিলাম; কারণ আমাদের সমস্ত কৃষি-নগরে লেবীয়েরাই দশমাংশ আদায় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আমাদের ময়দার ও শস্য-উৎসর্গের প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন আংগুর-রস ও তেলের প্রথম অংশ আমরা আমাদের ঈশ্বরের ঘরের ভাণ্ডার-ঘরে পুরোহিতদের কাছে নিয়ে আসব। আর আমাদের ফসলের দশ ভাগের এক ভাগ লেবীয়দের কাছে নিয়ে আসব, কারণ আমাদের সব গ্রামে লেবীয়েরাই দশমাংশ গ্রহণ করে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আমাদের ময়দার ও শস্য-কোরবানীর প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন আংগুর-রস ও তেলের প্রথম অংশ আমরা আমাদের আল্লাহ্র ঘরের ভাণ্ডার-ঘরে ইমামদের কাছে নিয়ে আসব। আর আমাদের ফসলের দশ ভাগের এক ভাগ লেবীয়দের কাছে নিয়ে আসব, কারণ আমাদের সব গ্রামে লেবীয়রাই দশমাংশ গ্রহণ করে থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমরা এই জিনিষগুলিও প্রভুর মন্দিরের ভাঁড়ার ঘরে আনব এবং সেগুলি যাজকদের দেব: আমাদের প্রথম ময়দার তাল, আমাদের প্রথম শস্য নৈবেদ্য, আমাদের প্রথম গাছগুলি, নতুন দ্রাক্ষারস এবং তেল| এবং আমরা যেখানে কাজ করি সেই শহরে লেবীয়রা যখন সংগ্রহ করতে আসে তখন আমরা তাদের জন্য আমাদের ফসলের এক দশমাংশ নিয়ে আসব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমাদের ময়দার ও শস্য উৎসর্গের প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন আঙ্গুর রস ও তেলের প্রথম অংশ আমরা আমাদের ঈশ্বরের ঘরের ভান্ডার ঘরে যাজকদের কাছে আনবার এবং আমাদের ফসলের দশ ভাগের এক ভাগ লেবীয়দের কাছে নিয়ে আনবার বিষয় স্থির করলাম, কারণ আমাদের সব শহরে লেবীয়েরাই দশমাংশ গ্রহণ করেন।