Nehemiah 10:38 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবীয়দের দশ ভাগের এক ভাগ আদায়কালে হারুনের সন্তান ইমাম লেবীয়দের সঙ্গে থাকবে; পরে লেবীয়েরা দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের আল্লাহ্‌র গৃহে, কুঠরীগুলোতে, ভাণ্ডারগৃহে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাদের সঙ্গে হারোণের বংশের একজন যাজক থাকবেন। লেবীয়েরা সেইসব দশমাংশের দশমাংশ ঈশ্বরের গৃহের ভাণ্ডার ঘরে নিয়ে যাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেবীয়দের দশমাংশ আদায় কালে হারোণের সন্তান যাজক লেবীয়দের সঙ্গে থাকিবে; পরে লেবীয়েরা দশমাংশের দশমাংশ আমাদের ঈশ্বরের গৃহে, কুঠরী-সমূহে, ভাণ্ডারগৃহে আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেবীয়দের দশমাংশ আদায় কালে হারোণের সন্তান যাজক লেবীয়দের সঙ্গে থাকিবে; পরে লেবীয়েরা দশমাংশের দশমাংশ আমাদের ঈশ্বরের গৃহে, কুঠরি সমূহে, ভাণ্ডার-গৃহে আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাঁদের সংগে থাকবেন হারোণের বংশের একজন পুরোহিত। লেবীয়েরা সেই সব দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের ঈশ্বরের ঘরের ধনভাণ্ডারের কামরাগুলোতে নিয়ে যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়রা যখন দশমাংশ নেবেন তখন তাঁদের সংগে থাকবেন হারুনের বংশের একজন ইমাম। লেবীয়রা সেই সব দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের আল্লাহ্‌র ঘরের ধনভাণ্ডারের কামরাগুলোতে নিয়ে যাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তারা এই ফসল গ্রহণ করবে তখন হারোণ পরিবারের একজন যাজক লেবীয়দের সঙ্গে থাকবে| লেবীয়রা এইসমস্ত ফসল আমাদের ঈশ্বরের মন্দিরে এনে মন্দিরের গোলাঘরের মধ্যে রেখে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাঁদের সঙ্গে থাকবেন হারোণের বংশের একজন যাজক। পরে লেবীয়েরা সেই সব দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের ঈশ্বরের ঘরের ধনভান্ডারের ঘরেতে নিয়ে যাবেন।