Nehemiah 10:39 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ পবিত্র স্থানের সমস্ত পাত্র এবং পরিচর্যাকারী ইমাম, দ্বারপাল ও গায়কেরা যে স্থানে থাকে, সেসব কুঠরীতে বনি-ইসরাইল ও লেবীয়রা শস্য, আঙ্গুর-রস ও তেলের উত্তোলনীয় উপহার আনবে; এবং আমরা আমাদের আল্লাহ্‌র এবাদতখানা ত্যাগ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাণ্ডার ঘরের যেসব ঘরে মন্দিরের পবিত্র জিনিস সকল, পরিচর্যাকারী যাজকেরা, রক্ষীরা ও গায়কেরা থাকেন সেখানে ইস্রায়েলীরা ও লেবীয়েরা তাদের শস্য-নৈবেদ্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল নিয়ে আসবে। “আমরা আমাদের ঈশ্বরের গৃহকে অবহেলা করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ পবিত্র স্থানের পাত্র সকল এবং পরিচর্য্যাকারী যাজকেরা, দ্বারপালেরা ও গায়কেরা যে স্থানে থাকে, সেই সকল কুঠরীতে ইস্রায়েল-সন্তানগণ ও লেবি-সন্তানগণ শস্য, দ্রাক্ষারস ও তৈলের উত্তোলনীয় উপহার আনিবে; এবং আমরা আপনাদের ঈশ্বরের গৃহ ত্যাগ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ পবিত্র স্থানের পাত্র সকল এবং পরিচর্যাকারী যাজকেরা, দ্বারপালেরা ও গায়কেরা যে স্থানে থাকে, সেই সকল কুঠরিতে ইস্রায়েল-সন্তানগণ ও লেবি-সন্তানগণ শস্য, দ্রাক্ষারস ও তৈলের উত্তোলনীয় উপহার আনিবে; এবং আমরা আপনাদের ঈশ্বরের গৃহ ত্যাগ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধনভাণ্ডারের যে সব কামরায় পবিত্র স্থানের জিনিসপত্র রাখা হয় এবং সেবাকারী পুরোহিতেরা, রক্ষীরা ও গায়কেরা থাকেন সেখানে ইস্রায়েলীয়েরা ও লেবীয়েরা তাদের শস্য, নতুন আংগুর-রস ও তেল নিয়ে আসবে। আমাদের ঈশ্বরের ঘরের কাজের জন্য যা কিছু দরকার আমরা তা দিতে থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধনভাণ্ডারের যে সব কামরায় পবিত্র স্থানের জিনিসপত্র রাখা হয় এবং খেদমতকারী ইমামেরা, রক্ষীরা ও কাওয়ালেরা থাকেন সেখানে বনি-ইসরাইলরা ও লেবীয়রা তাদের শস্য, নতুন আংগুর-রস ও তেল নিয়ে আসবে। আমাদের আল্লাহ্‌র ঘরের কাজের জন্য যা কিছু দরকার আমরা তা দিতে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাদের শস্য, দ্রাক্ষারস, তেল প্রভৃতি উপহার সামগ্রী মন্দিরের ভাঁড়ার ঘরে যেখানে যাজকরা কাজের জন্য থাকেন সেখানে অবশ্যই আনবে| এছাড়াও গায়কবর্গ ও দ্বাররক্ষীরা সেখানে থাকবে| “আমরা সকলে প্রতিজ্ঞা করলাম আমাদের ঈশ্বরের মন্দির রক্ষণাবেক্ষণ করব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ধনভান্ডারের যে সব কামরায় পবিত্র স্থানের জিনিসপত্র রাখা হয় এবং সেবাকারী যাজকেরা, রক্ষীরা ও গায়কেরা যেখানে থাকেন সেখানে ইস্রায়েলীয়েরা ও লেবীয়েরা তাদের শস্য, নতুন আঙ্গুর রস ও তেল নিয়ে আসবে এবং আমরা নিজেদের ঈশ্বরের গৃহ ত্যাগ করব না।