Nehemiah 11:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে লোকদের নেতৃবর্গ জেরুশালেমে বাস করলো; আর অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর জেরুশালেমে বাস করার জন্য প্রতি দশজনের মধ্যে এক জনকে সেখানে আনবার ও নয় জনকে অন্যান্য নগরে বাস করাবার জন্য গুলিবাঁট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেদের কর্মকর্তারা জেরুশালেমে বাস করতেন। বাকি লোকেরা গুটিকাপাত করল যেন তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র নগর জেরুশালেমে বাস করতে পারে আর বাকি নয়জন তাদের নিজেদের নগরে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকদের অধ্যক্ষগণ যিরূশালেমে বাস করিল; আর অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর যিরূশালেমে বাস করণার্থে প্রতি দশ জনের মধ্যে এক জনকে সেখানে আনিবার ও নয় জনকে অন্যান্য নগরে বাস করাইবার জন্য গুলিবাঁট করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকদের অধ্যক্ষগণ যিরূশালেমে বাস করিল; আর অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর যিরূশালেমে বাস করণার্থে প্রতি দশ জনের মধ্যে একজনকে সেখানে আনিবার ও নয় জনকে অন্যান্য নগরে বাস করাইবার জন্য গুলিবাঁট করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের নেতারা যিরূশালেমে বাস করতেন। বাকী লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর যিরূশালেমে বাস করতে পারে, আর বাকী নয়জন তাদের নিজের নিজের গ্রামেই থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের নেতারা জেরুজালেমে বাস করতেন। বাকী লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর জেরুজালেমে বাস করতে পারে, আর বাকী নয়জন তাদের নিজের নিজের গ্রামেই থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের নেতৃবৃন্দ জেরুশালেমে বসবাস করতে আরম্ভ করলেন। অবশিষ্ট লোকদের মধ্যে প্রতি দশটি পরিবারের একটি পরিবারকে অন্যান্য শহরে নগরে পাঠানোর জন্য পাশা চেলে স্থির করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর ইস্রায়েলের বাসিন্দাদের নেতারা জেরুশালেম শহরে চলে এলেন| ইস্রায়েলের বাসিন্দাদের এবার ভাবতে হবে আর কারা কারা এ শহরে থাকবে| তাই তারা ঘুঁটি চেলে ঠিক করল প্রতি দশজনে একজন করে ব্যক্তিকে এই পবিত্র শহরে থাকতেই হবে| অপর ন’জন ইচ্ছে করলে তাদের নিজেদের শহরে থাকতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকদের নেতারা যিরূশালেমে বাস করতেন। বাকি লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর যিরূশালেমে বাস করতে পারে, আর বাকি নয়জন অন্য শহরে বাস করাবার জন্য গুলিবাঁট করল।