Nehemiah 11:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গৃহের কর্মকারী তাদের ভাইয়েরা আট শত বাইশজন; এবং যিরোহমের পুত্র অদায়া; সেই যিরোহম পললিয়ের পুত্র, পললিয় অম্‌সির পুত্র, অম্‌সি জাকারিয়ার পুত্র, জাকারিয়া পশুহূরের পুত্র, পশুহূর মল্কিয়ের পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের আরও সহকর্মী যারা উপাসনা গৃহের কাজ করত, তারা ছিল 822 জন। যিরোহমের ছেলে অদায়া, সেই যিরোহম পললিয়ের ছেলে, পললিয় অম্‌সির ছেলে, অম্‌সি সখরিয়ের ছেলে, সখরিয় পশ্‌হূরের ছেলে, পশ্‌হূর মল্কিয়ের ছেলে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গৃহের কর্ম্মকারী তাহাদের ভ্রাতৃগণ আট শত বাইশ জন; এবং যিরোহমের পুত্র অদায়া; সেই যিরোহম পললিয়ের পুত্র, পললিয় অম্‌সির পুত্র, অম্‌সি সখরিয়ের পুত্র, সখরিয় পশ্‌হূরের পুত্র, পশ্‌হূর মল্কিয়ের পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গৃহের কর্মকারী তাহাদের ভ্রাতৃগণ আট শত বাইশ জন; এবং যিরোহমের পুত্র অদায়া; সেই যিরোহম পললিয়ের পুত্র, পললিয় অম্‌সির পুত্র, অম্‌সি সখরিয়ের পুত্র, সখরিয় পশ্‌হূরের পুত্র, পশ্‌হূর মল্কিয়ের পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের আরও অনেক সহকর্মী ছিলেন যাঁরা উপাসনা-ঘরে কাজ করতেন। এই বংশের মোট আটশো বাইশজন পুরোহিত যিরূশালেমে বাস করতেন। এঁরা ছাড়া যিরোহমের ছেলে অদায়া ও তাঁর বংশের দু’শো বিয়াল্লিশ জন পুরোহিত যিরূশালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন পরিবারের কর্তা। যিরোহমের পূর্বপুরুষেরা ছিলেন পললিয়, অম্‌সি, সখরিয়, পশ্‌হূর ও মল্কিয়। এছাড়া অসরেলের ছেলে অমশয় ও তাঁর বংশের একশো আটাশজন পুরোহিতও যিরূশালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন শক্তিশালী যোদ্ধা; তাঁদের প্রধান কর্মচারী ছিলেন হগ্‌গদোলীমের ছেলে সব্দীয়েল। অসরেলের পূর্বপুরুষেরা ছিলেন অহসয়, মশিল্লেমোৎ ও ইম্মের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের আরও অনেক সহকর্মী ছিলেন যাঁরা বায়তুল-মোকাদ্দসে কাজ করতেন। এই বংশের মোট আটশো বাইশজন ইমাম জেরুজালেমে বাস করতেন। এঁরা ছাড়া যিরোহমের ছেলে অদায়া ও তাঁর বংশের দু’শো বিয়াল্লিশ জন ইমাম জেরুজালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন পরিবারের কর্তা। যিরোহমের পূর্বপুরুষেরা ছিলেন পললিয়, অম্‌সি, জাকারিয়া, পশ্‌হূর ও মল্কিয়। এছাড়া অসরেলের ছেলে অমশয় ও তাঁর বংশের একশো আটাশজন ইমামও জেরুজালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন শক্তিশালী যোদ্ধা; তাঁদের প্রধান কর্মচারী ছিলেন হগ্‌গদোলীমের ছেলে সব্দীয়েল। অসরেলের পূর্বপুরুষেরা ছিলেন অহসয়, মশিল্লেমোৎ ও ইম্মের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁদের সঙ্গে তাঁদের সহযোগীরা ছিলেন। যাঁরা উপাসনা গৃহের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন, তাঁদের সংখ্যা ছিল 822 জন। যিরোহামের পুত্র অদায়া, যিরোহাম পললিয়ের পুত্র, পললিয় অম্‌সির পুত্র, অম্‌সি সখরিয়ের পুত্র, সখরিয় পশহূরের পুত্র, পশহূর মল্কিয়ের পুত্র এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তাদের ভাইদের 822 জন যারা মন্দিরের জন্য কাজ করেছিল, ভাইরা ও যিরোহমের পুত্র অদায়া| (যিরোহম ছিলেন পললিয়ের পুত্র; পললিয় ছিলেন অম্সির পুত্র; অম্সি ছিলেন সখরিয়ের পুত্র| সখরিয় ছিলেন পশ্হূরের পুত্র; পশ্হূর ছিলেন মল্কিয়ের পুত্র|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঘরের কর্মচারী তাদের ভাইরা আটশো বাইশজন এবং যিরোহমের ছেলে অদায়া; সেই যিরোহম পললিয়ের ছেলে, পললিয় অমসির ছেলে, অমসি সখরিয়ের ছেলে, সখরিয় পশ্‌হূরের ছেলে, পশ্‌হূর মল্কিয়ের ছেলে।