Nehemiah 11:14 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের ভাইয়েরা এক শত আটাশজন বীরপুরুষ ছিল এবং তাদের কাজের তত্ত্বাবধায়ক ছিল, সব্দীয়েল, সে হগ্‌গদোলীমের পুত্র;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তার সহকর্মীরা, যারা শক্তিশালী লোক ছিল 128 জন। হগ্‌গদোলীমের ছেলে সব্দীয়েল ছিল তাদের প্রধান কর্মচারী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের ভ্রাতৃগণ এক শত আটাশ জন বীরপুরুষ ছিল, এবং তাহাদের কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল সব্দীয়েল, সে হগ্‌গদোলীমের পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের ভ্রাতৃগণ একশত আটাইশ জন বীরপুরুষ ছিল, এবং তাহাদের কার্যের তত্ত্বাবধায়ক ছিল সব্দীয়েল, সে হগ্‌গদোলীমের পুত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের সহযোগী বীর যোদ্ধাসহ তাঁরা 128 জল ছিলেন। হগগদোলিমের পুত্র সব্দিয়েল তাদের প্রধান অধ্যক্ষ ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁদের সঙ্গে গেলেন ইম্মেরের আরো 128 জন ভাই| (যারা সকলেই একেক জন সাহসী সৈনিক| এই দলটির পরিচালনার কর্তৃত্ব ছিল হগ্গদোলীমের পুত্র সব্দীয়েল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের ভাইরা একশো আটাশজন বীরপুরুষ ছিল এবং তাদের কাজের পরিচালক ছিল সব্দীয়েল, সে হগ্‌গদোলীমের ছেলে।