Nehemiah 11:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রধান লেবীয়দের মধ্যে শব্বথয় ও যোষাবাদ হাতে আল্লাহ্র গৃহের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়দের মধ্যে দুজন প্রধান, শব্বথয় ও যোষাবাদ, ঈশ্বরের গৃহের বাইরের কাজকর্মের দায়িত্বে ছিল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রধান লেবীয়দের মধ্যে শব্বথয় ও যোষাবাদ ঈশ্বরের গৃহের বহিঃস্থ কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রধান লেবীয়দের মধ্যে শব্বথয় ও যোষাবদ ঈশ্বরের গৃহের বহিঃস্থ কার্যের তত্ত্বাবধায়ক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া ছিলেন শব্বথয় আর যোষাবাদ নামে লেবীয়দের মধ্যে দু’জন প্রধান লোক, যাঁদের হাতে ঈশ্বরের ঘরের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া ছিলেন শব্বথয় আর যোষাবাদ নামে লেবীয়দের মধ্যে দু’জন প্রধান লোক, যাঁদের হাতে আল্লাহ্র ঘরের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়দের প্রধানদের মধ্যে দুজন শব্বথয় ও যোষাব ঈশ্বরের গৃহের বাইরের কাজের ভার পেয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়দের দুই নেতা শব্বথয় ও যোষাবাদ; বর্হিবিভাগের উঠোনের কাজের জন্য ভারপ্রাপ্ত ছিলেন;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া ছিলেন শব্বথয় আর যোষাবাদ নামে লেবীয়দের মধ্যে দুজন প্রধান লোক, যাঁদের হাতে ঈশ্বরের ঘরের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।