Nehemiah 11:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আসফের সন্তান, সব্দির সন্তান, মিকাহ্র পুত্র মত্তনিয় মুনাজাতকালীন প্রশংসা-গজল আরম্ভ করার কাজে প্রধান ছিল। তার ভাইদের মধ্যে বক্বুকিয় দ্বিতীয় ছিল এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মত্তনিয়ের ছেলে মীখা, মীখা সব্দির ছেলে, আসফের ছেলে সব্দি, যে ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিল; তার সহকর্মীদের মধ্যে বক্বুকিয় ছিল দ্বিতীয়; এবং শম্মুয়ের ছেলে অব্দ, শম্মূয় গাললের ছেলে, গাললে যিদূথূনের ছেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আসফের সন্তান, সব্দির সন্তান, মীখার পুত্র মত্তনিয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভ করণে প্রধান ছিল, এবং তাহার ভ্রাতাদের মধ্যে বক্বুকিয় দ্বিতীয় ছিল, এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আসফের সন্তান, সব্দির সন্তান, মীখার পুত্র মত্তনিয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভকরণে প্রধান ছিল, এবং তাহার ভ্রাতাদের মধ্যে বক্বুকিয় দ্বিতীয় ছিল, এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরা ছাড়া ছিলেন মীখার ছেলে মত্তনিয়, যিনি ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিলেন। মীখার পূর্বপুরুষেরা ছিলেন সব্দি ও আসফ। এঁদের সংগে ছিলেন বক্বুকিয়, যিনি তাঁর সহকর্মীদের মধ্যে দ্বিতীয়। আরও ছিলেন শম্মুয়ের ছেলে অব্দ; শম্মুয়ের পূর্বপুরুষেরা ছিলেন গালল ও যিদূথূন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরা ছাড়া ছিলেন মিকাহ্র ছেলে মত্তনিয়, যিনি শুকরিয়া ও মুনাজাত পরিচালনার কাজে প্রধান ছিলেন। মিকাহ্র পূর্বপুরুষেরা ছিলেন সব্দি ও আসফ। এঁদের সংগে ছিলেন বক্বুকিয়, যিনি তাঁর সহকর্মীদের মধ্যে দ্বিতীয়। আরও ছিলেন শম্মুয়ের ছেলে অব্দ; শম্মুয়ের পূর্বপুরুষেরা ছিলেন গালল ও যিদূথূন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসফের পুত্র সব্দি, সব্দির পুত্র মীখা, মীখার পুত্র মত্তনিয় সঙ্গীতসহ ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনা করতেন। তাঁর সহযোগীদের মধ্যে দ্বিতীয়স্থানের অধিকারী বক্বুকিয়, যেদুথুনের পুত্র গালল, গাললের পুত্র শম্মুয়, শম্মুয়ের পুত্র অব্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখার পুত্র মত্তনিয়, (মীখা ছিলেন সব্দির পুত্র, সব্দি ছিলেন প্রশস্তি ও প্রার্থনা সঙ্গীত দলের পরিচালক আসফের পুত্র|) এবং বক্বুকিয় যে ছিল তার ভাইদের ভারপ্রাপ্তদের মধ্যে দ্বিতীয় এবং শম্মুয়ের পুত্র অব্দ; শম্মুয় ছিলেন গাললের পুত্র| গালল ছিলেন যিদূথূনের পুত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আসফের ছেলে, সব্দির ছেলে, মীখার ছেলে মত্তনিয় প্রার্থনা চলাকালীন ধন্যবাদের গান শুরু করার প্রধান ছিল এবং তাদের ভাই বক্বুকিয় দ্বিতীয় ছিল এবং যিদূথূনের ছেলে, গাললের ছেলে, শম্মুয়ের ছেলে অব্দ।