Nehemiah 11:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের, ইমামদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা এহুদার সমস্ত নগরে নিজ নিজ অধিকারে থাকতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের বাকি লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা যিহূদার সমস্ত নগরের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গাজমিতে বাস করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলের, যাজকদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা যিহূদার সমস্ত নগরে আপন আপন অধিকারে থাকিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের, যাজকদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা যিহূদার সমস্ত নগরে আপন আপন অধিকারে থাকিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের বাকী লোকেরা, পুরোহিতেরা ও লেবীয়েরা যিহূদার সমস্ত শহর ও গ্রামের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গা-জমিতে বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের বাকী লোকেরা, ইমামেরা ও লেবীয়রা এহুদার সমস্ত শহর ও গ্রামের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গা-জমিতে বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরাহিত এবং লেবীয়সহ অবশিষ্ট ইসরায়েলীরা যিহুদীয়ার বিভিন্ন জনপদে প্রত্যেকে নিজের নিজের পৈতৃকভূমিতে বাস করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের অন্য বাসিন্দারা, যাজক ও লেবীয়রা যিহূদাতে, তাঁদের পূর্বপুরুষদের জমিতেই বাস করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলীয়দের বাকি লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা যিহূদার সমস্ত শহরের মধ্যে প্রত্যেকে নিজের নিজের অধিকারে বাস করত।