Nehemiah 11:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বানির পুত্র উষি জেরুশালেমের লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল, সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনীয় মিকাহ্‌র পুত্র; মিকাহ্‌ আসফ-বংশজাত গায়কদের মধ্যে এক জন। উষি আল্লাহ্‌র গৃহের কাজের নেতা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বানির ছেলে উষি ছিল জেরুশালেমে লেবীয়দের প্রধান কর্মচারী, সেই বানি হশবিয়ের ছেলে, হশবিয় মত্তনিয়ের ছেলে, মত্তনিয় মীখার ছেলে। উষি ছিল আসফবংশজাত একজন, যারা ঈশ্বরের গৃহে উপাসনায় গায়ক হিসেবে দায়িত্ব পালন করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বানির পুত্র উষি যিরূশালেমস্থ লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল; সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনীয় মীখার পুত্র; মীখা আসফবংশজাত গায়কদের মধ্যে এক জন। উষি ঈশ্বরের গৃহের কর্ম্মের অধ্যক্ষ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বানির পুত্র উষি যিরূশালেমস্থ লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল; সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনিয় মীখার পুত্র; মীখা আসফ বংশজাত গায়কদের মধ্যে একজন। উষি ঈশ্বরের গৃহের কর্মের অধ্যক্ষ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির পূর্বপুরুষেরা ছিলেন হশবিয়, মত্তনীয়, মীখা ও আসফ। আসফের বংশের লোকেরা গায়ক হিসাবে ঈশ্বরের ঘরে সেবা-কাজ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির পূর্বপুরুষেরা ছিলেন হশবিয়, মত্তনীয়, মিকাহ্‌ ও আসফ। আসফের বংশের লোকেরা কাওয়াল হিসাবে আল্লাহ্‌র ঘরে এবাদত-কাজ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখার পুত্র মত্তনিয়, মত্তনিয়ের পুত্র হশবিয়, হশবিয়ের পুত্র বানি, বানির পুত্র উষি জেরুশালেম নিবাসী লেবীয়দের প্রধান অধ্যক্ষ ছিলেন। ঈশ্বরের মন্দিরের কাজের দায়িত্বে যে গায়কেরা ছিলেন উষি তাঁদের মধ্যে আসফের বংশধরদের একজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর উষি ছিলেন জেরুশালেমের লেবীয়দের আধিকারিক| (উষি ছিলেন বানির পুত্র| বানি ছিলেন হশবিয়ের পুত্র; হশবিয় ছিলেন মত্তনীয়র পুত্র; মত্তনীয় ছিলেন মীখার পুত্র|) উষি ছিলেন আসফের একজন উত্তরপুরুষ| আসফের উত্তরপুরুষরা ছিলেন ঈশ্বরের মন্দিরের সেবায়েৎ গায়কবর্গ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির হশবিয়ের ছেলে, হশবিয় মত্তনীয়ের ছেলে, মত্তনীয় মীখার ছেলে ও মীখা আসফের বংশের গায়ক হিসাবে ঈশ্বরের ঘরে সেবা কাজ করতেন।