Nehemiah 11:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে বাদশাহ্র অধীনে নিযুক্ত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মশেষবেলের ছেলে পথাহিয়, যিহূদার ছেলে সেরহের একজন বংশজাত, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের সমস্ত বিষয়ে রাজার পরামর্শদাতা ছিলেন মশেষবেলের ছেলে পথাহিয়। মশেষবেলের পূর্বপুরুষ ছিলেন সেরহ ও যিহূদা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের সমস্ত বিষয়ে বাদশাহ্র পরামর্শদাতা ছিলেন মশেষবেলের ছেলে পথাহিয়। মশেষবেলের পূর্বপুরুষ ছিলেন সেরহ ও এহুদা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদার সন্তান সেরহের বংশধরদের মধ্যে অন্যতম মশেষাবেলের পুত্র পথাহিয় পারস্যের রাজদরবারে ইসরায়েলীদের প্রতিনিধিত্ব করতেন এবং প্রজাসংক্রান্ত সব বিষয়ে রাজার পরামর্শদাতা ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মশেষবেলের পুত্র পথাহিয় লোকদের কাছে রাজার কাছ থেকে খবর নিয়ে আসত| (পথাহিয় ছিল সেরহের একজন উত্তরপুরুষ| সেরহ ছিল যিহূদার পুত্র|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদার ছেলে সেরহের বংশধর মশেষবেলের ছেলে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।