Nehemiah 11:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত গ্রাম ও তৎসংক্রান্ত ক্ষেতের বিষয়; এহুদা-সন্তানেরা কেউ কেউ কিরিয়ৎ-অর্বে ও তার উপনগরগুলোতে, দীবোনে ও তার উপনগরগুলোতে, যিকব্‌সেলে ও তার গ্রামগুলোতে
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সব গ্রাম ও সেগুলির খেতখামারগুলির বিষয়; যিহূদা গোষ্ঠীর লোকেরা কেউ কেউ কিরিয়ৎ-অর্ব্বে ও তার উপনগরগুলিতে, দীবোনে ও তার উপনগরগুলিতে, যিকব্‌সেলে ও তার গ্রামগুলিতে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গ্রাম সকল ও তৎসংক্রান্ত ক্ষেত্রের বিষয়; যিহূদা-সন্তানেরা কেহ কেহ কিরিয়ৎ-অর্ব্বে ও তাহার উপনগরসমূহে, দীবোনে ও তাহার উপনগরসমূহে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গ্রাম সকল ও তৎসংক্রান্ত ক্ষেত্রের বিষয়; যিহূদা-সন্তানেরা কেহ কেহ কিরিয়ৎ-অর্বে ও তাহার উপনগরসমূহে, দীবোনে ও তাহার উপনগরসমূহে, যিকব্‌সেলে ও তাহার গ্রামসমূহে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত-খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ-অর্ব ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্‌-সেল ও তার আশেপাশের গ্রামগুলো,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত-খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ-অর্ব ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্‌-সেল ও তার আশেপাশের গ্রামগুলো,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুলোক যিহুদীয়ার গ্রাম ও জনপদে বসবাস করত। তাদের মধ্যে কিছু লোক কিরিয়ৎ-অর্ব এবং তার চারিপাশের দীবোন, যিকবসেল এবং এই শহরগুলির নিকটবর্তী গ্রামগুলিতে বাস করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা কিরিয়ৎ-অর্ব্ব এবং তার চারপাশের ছোট শহরগুলিতে, দীবোন এবং তার চারপাশের যেশূয়, মোলাদাত, বৈৎ‌পেলটে, হৎসর-শুয়ালে, বের্-শেবা এবং সিক্লগের ছোট শহরগুলিতে, যিকব্সেল ও তার চারপাশের ছোট শহরগুলিতে, এবং মকোনা এবং ঐন্-রিম্মোণে, সরায়, যম্মু এবং সানোহ, অদুল্লম, লাখীশ, অসেকা এবং তার চারপাশের সমস্ত ছোট শহরগুলিতে থাকত| সুতরাং যিহূদার লোকরা বের্-শেবা থেকে হিন্নোম উপত্যকা পর্য্যন্ত সমস্ত পথ জুড়ে বাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ অর্ব্বে ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্‌ সেল ও তার আশেপাশের গ্রামগুলো,