Nehemiah 11:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রদেশের এসব প্রধান লোক জেরুশালেমে বসতি করলো। কিন্তু এহুদার নগরে নগরে ইসরাইল, ইমাম, লেবীয়, নথীনীয় ও সোলায়মানের গোলামদের সন্তানেরা প্রত্যেকে নিজ নিজ অধিকারে যার যার নগরে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রদেশের এসব প্রধান লোক জেরুশালেমে বসতি করল (কিন্তু যিহূদা দেশের বিভিন্ন নগরে কিছু ইস্রায়েলী, যাজকেরা, লেবীয়েরা, উপাসনা গৃহের সেবাকারীরা ও শলোমনের দাসদের বংশধরেরা নিজের নিজের জমিতে বাস করত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রদেশের এই সকল প্রধান লোক যিরূশালেমে বসতি করিল। কিন্তু যিহূদার নগরে নগরে ইস্রায়েল, যাজকেরা, লেবীয়েরা, নথীনীয়েরা ও শলোমনের দাসদের সন্তানগণ প্রত্যেকে আপন আপন অধিকারে আপন আপন নগরে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রদেশের এই সকল প্রধান লোক যিরূশালেমে বসতি করিল। কিন্তু যিহূদার নগরে নগরে ইস্রায়েল, যাজকেরা, লেবীয়েরা, নথীনীয়েরা ও শলোমনের দাসদের সন্তানগণ প্রত্যেকে আপন আপন অধিকারে আপন আপন নগরে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক ইস্রায়েলীয়, পুরোহিত, লেবীয়, উপাসনা-ঘরের সেবাকারীরা ও শলোমনের চাকরদের বংশধরেরা যিহূদা দেশের বিভিন্ন গ্রামে নিজের নিজের জমিতে বাস করত। এছাড়া যিহূদা ও বিন্যামীন-গোষ্ঠীর কিছু লোক যিরূশালেমে বাস করত। দেশের যে সব নেতারা যিরূশালেমে বাস করতেন তাঁরা হলেন: যিহূদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় এবং বারূকের ছেলে মাসেয়। উষিয়ের পূর্বপুরুষেরা ছিল সখরিয়, অমরিয়, শফটিয়, মহললেল ও পেরস। বারূকের পূর্বপুরুষেরা ছিল কল্‌হোষি, হসায়, অদায়া, যোয়ারীব, সখরিয় ও শীলোনীয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক ইসরাইলীয়, ইমাম, লেবীয়, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীরা ও সোলায়মানের চাকরদের বংশধরেরা এহুদা দেশের বিভিন্ন গ্রামে নিজের নিজের জমিতে বাস করত। এছাড়া এহুদা ও বিন্যামীন-গোষ্ঠীর কিছু লোক জেরুজালেমে বাস করত। দেশের যে সব নেতারা জেরুজালেমে বাস করতেন তাঁরা হলেন: এহুদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় এবং বারূকের ছেলে মাসেয়। উষিয়ের পূর্বপুরুষেরা ছিল জাকারিয়া, অমরিয়, শফটিয়, মাহলাইল ও পেরস। বারূকের পূর্বপুরুষেরা ছিল কল্‌হোষি, হসায়, অদায়া, যোয়ারীব, জাকারিয়া ও শীলোনীয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে যাঁরা বসতি স্থাপন করেছিলেন, তাঁরা ছিলেন প্রাদেশিক নেতা। ইসরায়েলী, পুরোহিত, লেবীয়, উপাসনা গৃহের ভৃত্য, শলোমনের দাসদের বংশধরেরা যিহুদীয়ার বিভিন্ন শহরে তাদের নিজেদের জায়গায় বাস করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাদেশিক শাসনকর্তারা জেরুশালেমে থাকলেন| ইস্রায়েলের কিছু লোক, যাজকগণ, লেবীয়রা ও শলোমনের ভৃত্যদের বংশধররা যিহূদাতে থাকলেন| এরা প্রত্যেকেই বিভিন্ন শহরে নিজস্ব জমিতে বাস করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রদেশের এই সব প্রধান লোক যিরূশালেমে বাস করল। কিন্তু যিহূদার শহরে শহরে ইস্রায়েলীয়, যাজক, লেবীয়, নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা প্রত্যেকে নিজের নিজের অধিকারে নিজের নিজের শহরে বাস করল